বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩, ৩ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

ন্যাটো দেশগুলোকে রাশিয়ার তেল কেনা বন্ধের আহ্বান ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

ছবি : সংগৃহীত

ন্যাটো দেশগুলোকে রাশিয়া থেকে তেল কেনা বন্ধের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেন, ন্যাটো দেশগুলো রাশিয়ার তেল কেনা বন্ধ করলেই মস্কোর ওপর বড় ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হবে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) নিজের সামাজিকমাধ্যম ট্রথ সোশ্যালে দেওয়া পোস্টে তিনি এসব কথা বলেন। খবরে আল জাজিরার।

ট্রাম্প বলেন, ‘যখন সকল ন্যাটো দেশ রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে এবং একই পদক্ষেপ নেবে, তখন রাশিয়ার ওপর বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এজন্য আমি প্রস্তুত।’ একে তিনি ন্যাটোসহ সারাবিশ্বের প্রতি তার বার্তা হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি তিনি চীনের অর্থনীতি দুর্বল করতে দেশটির ওপর ৫০ থেকে ১০০ শতাংশ শুল্ক বসানোর প্রস্তাব দেন।

তিনি বলেন, ‘যুদ্ধে জয়ের জন্য ন্যাটোর প্রতিশ্রুতি শতভাগের কম। জোটের কিছু সদস্য রাশিয়ার তেল কেনা অব্যাহত রাখছে, এটা আশ্চর্যজনক।’

তিনি আরও বলেন, ‘আমি যেমনটা বলছি, ন্যাটো যদি সেভাবে কাজ করে তাহলে ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষ হয়ে যাবে। আর যদি সেটা না করেন তাহলে আপনারা অযথা আমার সময় নষ্ট করছেন।’

উল্লেখ্য, চীন ও ভারতের পর ন্যাটো সদস্য তুরস্ক রাশিয়ার তেলের তৃতীয় বৃহত্তম ক্রেতা।

এর আগে, একাধিকবার রাশিয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি দেন ট্রাম্প। মস্কো সেই সময়সীমা ও হুমকি উপেক্ষা করলেও ট্রাম্প কোনো পদক্ষেপ নেননি।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন সিইসি
জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে গরুবাহী পিকআপের সংঘর্ষ
হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু
সেনাবাহিনীর ভূমিকা জাতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ রাখবে: সেনাপ্রধান
দেশ স্থিতিশীল হওয়ায় ব্যারাকে ফিরে যাচ্ছে সেনাসদস্যরা
রামিসা হত্যার বিচার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
শিক্ষাব্যবস্থায় আসছে বড় পরিবর্তন: শিক্ষা প্রতিমন্ত্রী
গণমাধ্যম কমিশন গঠন নিয়ে নতুন তথ্য জানালেন তথ্যমন্ত্রী
রাজধানীতে শিশুর গলাকাটা লাশ উদ্ধার
টিকা সংকটের বিষয়ে অন্তর্বর্তী সরকারকে আগেই সতর্ক করেছিল ইউনিসেফ
হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু
বিদ্যুতের দাম ইউনিট প্রতি ২১ শতাংশ পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব
দুর্যোগ ব্যবস্থাপনা, গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তি প্রস্তরস্থাপন করলেন প্রধানমন্ত্রী
সকল চিকিৎসক-স্বাস্থ্যকর্মীর ছুটি স্থগিত
ওমানে মৃত্যু: ৪ ভাইয়ের মরদেহ আজ রাতে দেশে ফিরবে
সেতুমন্ত্রী অবরুদ্ধ, উদ্ধার করল পুলিশ!
পাকিস্তানকে হোয়াইটওয়াশের পথে বাংলাদেশ
যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে যেসব শর্ত দিয়েছে ইরান
নকলায় ভূমি সেবা মেলা শুরু
সমুদ্রপাড়ে ফুরফুরে মেজাজে প্রভা

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.