শনিবার, ৭ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২, ১৭ রমজান ১৪৪৭, বসন্তকাল

সাবেক এমপি সাইফুলসহ ১৬ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

কলিকাল প্রতিনিধি

ছবি : সংগৃহীত

জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে সাভারের আশুলিয়ায় ছয়জনের লাশ পোড়ানোসহ সাতজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ আসামির বিরুদ্ধে সূচনা বক্তব্য উপস্থাপনসহ সাক্ষ্যগ্রহণ শুরু আজ রোববার।

আজ রোববার (১৪ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২’র চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের সূচনা বক্তব্যের মাধ্যমে এ সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা রয়েছে।

এর আগে, ২১ আগস্ট এ মামলায় ১৬ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে সূচনা বক্তব্য উপস্থাপনসহ সাক্ষ্যগ্রহণের জন্য আজকের দিন ধার্য করা হয়। ওই দিন বিচারকার্যের শুরুতেই আসামিদের অব্যাহতি চেয়ে করা আইনজীবীদের আবেদন খারিজ করে দেওয়া হয়। পরে উপস্থিত আট আসামিকে আনুষ্ঠানিক অভিযোগ পড়ে শোনানো হয়।

ওই সময় উপস্থিত আট আসামির সাতজনই নিজেদের নির্দোষ দাবি করেন। তবে দোষ স্বীকার করেছেন এসআই শেখ আবজালুল হক। একইসঙ্গে রাজসাক্ষী হতে চেয়ে মামলার ব্যাপারে যা জানেন সব আদালতের কাছে বলতে চেয়েছেন। পরে তার দোষ স্বীকারের অংশটুকু রেকর্ড করেন ট্রাইব্যুনাল। এছাড়া রাজসাক্ষী হতে চাওয়া নিয়ে লিখিত আবেদন করতে বলা হয়। লিখিত আবেদনের পর অ্যাপ্রুভার (রাজসাক্ষী) হন তিনি।

ট্রাইব্যুনালে ওই দিন প্রসিকিউশনের পক্ষে ছিলেন– চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর আবদুস সাত্তার পালোয়ান, প্রসিকিউটর তারেক আবদুল্লাহসহ অন্যরা। এছাড়া স্টেট ডিফেন্স ও আসামিপক্ষের আইনজীবীরাও উপস্থিত ছিলেন।

গত ১৩ আগস্ট স্টেট ডিফেন্স ও আসামিপক্ষের আইনজীবীদের শুনানি শেষ হয়। ওই দিন মামলার আট আসামিকে হাজির করে পুলিশ। একইসঙ্গে পলাতক সাবেক এমপি সাইফুল ইসলামসহ আটজনকেও হাজিরের কথা ছিল। তবে হাজির না হওয়ায় তাদের পক্ষে সরকারি খরচে দুজন আইনজীবী নিয়োগ দেওয়া হয়।

এ মামলায় গ্রেফতার আসামিরা হলেন- ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী, ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, পরিদর্শক আরাফাত হোসেন, এসআই মালেক, এসআই আরাফাত উদ্দিন, এএসআই কামরুল হাসান, আবজাল ও কনস্টেবল মুকুল। তবে সাবেক এমপি সাইফুলসহ পলাতক আট আসামিকে গ্রেফতারসহ ট্রাইব্যুনালে হাজিরের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি নির্দেশ দেওয়া হয়। ১৬ জুলাই এ আদেশ দেন ট্রাইব্যুনাল-২।

গত ২ জুলাই মামলার আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় প্রসিকিউশন। আনুষ্ঠানিক অভিযোগের সঙ্গে অন্যান্য তথ্যসূত্র হিসেবে ৩১৩ পৃষ্ঠা, সাক্ষী ৬২, দালিলিক প্রমাণাদি ১৬৮ পৃষ্ঠা ও দুটি পেনড্রাইভ যুক্ত করা হয়। পরে এ মামলায় ১৬ জনের বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। পলাতক আট আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

১০ হাজার লিটার তেল মজুদের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
স্পিকারকে অবিভাবক মেনেই এগিয়ে যাবেন এমপিরা: তথ্যমন্ত্রী
দুবাই বিমানবন্দরে আংশিক ফ্লাইট চালু
তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: জ্বালানিমন্ত্রী
এক লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দেবে সরকার
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলা
তেল পাচার ঠেকাতে সীমান্তে বিজিবির কড়া পাহারা
‘সংসদের খারাপ সংস্কৃতি আমরা মানুষের মন থেকে মুছে দেব’
১৬ মার্চ থেকে প্রচারণায় নামছে প্রার্থীরা
আজ তারেক রহমানের কারাবন্দি হওয়ার ২০তম বার্ষিকী
‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া
সৌদির তেলের খনি লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা
ইরানে ইতিহাসের ‘বৃহত্তম বোমাবর্ষণ’ হবে আজ রাতে: মার্কিন অর্থমন্ত্রী
অস্কার উপস্থাপনায় প্রিয়াঙ্কা চোপড়া
বোমায় কাঁপছে তেহরান, নিহত বেড়ে ১৩৩২
বদরের যুদ্ধের ঘটনায় মুমিনদের শিক্ষা
বিদায়, বেইলি রোড…
ধেয়ে আসছে কালবৈশাখী ঝড়
জ্বালানি সাশ্রয়ে সতর্কতামূলক নির্দেশনা জারি
ইরানকে অবশ্যই ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ করতে হবে: ট্রাম্প

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.