জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে দায়িত্বরত অবস্থায় মারা গেছেন জান্নাতুল ফেরদৌস নামে এক পোলিং অফিসার।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে সাভার এনাম মেডিকেলে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জান্নাতুল ফেরদৌস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফাইন আর্টস বিভাগের প্রভাষক ছিলেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে পোলিং অফিসারের দায়িত্ব পালন করছিলেন।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে দায়িত্ব পালনের সময় এক সাংবাদিকের মৃত্যু হয়েছে। কার্জন হলের ভেতর সংবাদ সংগ্রহ করার সময় তরিকুল শিবলী (৪০) নামের এক সাংবাদিকের মৃত্যু হয়।









