মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২, ২৪ জমাদিউস সানি ১৪৪৭, শীতকাল

ডাকসু নির্বাচন

‘বাংলাদেশে নতুন ইতিহাস রচিত’— পাকিস্তান জামায়াত

আন্তর্জাতিক ডেস্ক

ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ বড় জয় পাওয়ায় সংগঠনটিকে অভিনন্দন জানিয়েছে জামায়াত-ই-ইসলামী পাকিস্তান।

বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে জামায়াত-ই-ইসলামী পাকিস্তানের একাধিক ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম পেইজে প্রচারিত দলের আমির হাফিজ নাইম উর রেহমানের এ অভিনন্দন বার্তা প্রকাশ করা হয়। ঢাবিতে ছাত্রশিবিরের এ জয়কে ‘বাংলাদেশে নতুন ইতিহাস’ ও ‘ভারতপন্থি শক্তির পরাজয়’ রচিত হয়েছে বলে আখ্যা দিয়েছে তারা।

পোস্টে বলা হয়, ‘দেশের বৃহত্তম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের নির্বাচনে ইসলামী ছাত্রশিবির (ইসলামী জমিয়ত তালাবা) জয়লাভ করেছে, পুরো প্যানেলটি বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। বাংলাদেশের ইতিহাসে এটি প্রথমবার।’

এ নির্বাচনে অন্যান্য প্যানেলগুলোতে ‘ভারতপন্থি শক্তির ঐক্যবদ্ধ সমর্থন ছিল’ দাবি করে এটিকে গুরুত্বপূর্ণ বিষয় বলে মন্তব্য করেছে জামায়াত-ই-ইসলামী পাকিস্তান।

এতে বলা হয়েছে, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের নির্বাচনে শিবিরের জয়ের জন্য আমরা শিবিরকে অভিনন্দন জানাই। ইনশাল্লাহ, এই বিজয় ছাত্র ও যুবাদের অধিকারের সংগ্রামের পাশাপাশি ভারতের ষড়যন্ত্র থেকে বাংলাদেশের জনগণের মুক্তির দিকে পরিচালিত করবে এবং উন্নয়ন ও অগ্রগতির জন্য একটি নতুন শিরোনাম হিসেবে প্রমাণিত হবে।’

উল্লেখ্য, প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও ডাকসু নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে আয়োজনের কৃতিত্ব বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকেও দিয়েছে পাকিস্তান জামায়াত।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

সাভার স্মৃতিসৌধে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
আজ মহান বিজয় দিবস
ওসমান হাদিকে নিয়ে প্রধান নির্বাচন কমিশনের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছে নির্বাচন কমিশন
হাদির আক্রমণকারী চিহ্নিত, বিএনপিকে জড়িয়ে মিথ্যাচার চলছে: ফখরুল
‘হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা বলে সিইসি দায়িত্বে থাকতে পারেন না’
তিন উপদেষ্টার পদত্যাগে আন্দোলনের হুশিয়ারী সাদিক কায়েমের
রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হয়েছে ‘সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ’
১৬ ডিসেম্বর লন্ডনে তারেক রহমানের আলোচনা অনুষ্ঠান
সাংবাদিক আনিস আলমগীরের সাত দিনের রিমান্ড আবেদন
নির্বাচনকে ঘিরে অনুকূল পরিবেশ বিরাজ করছে: ড. সালেহউদ্দিন

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.