মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২, ২৪ জমাদিউস সানি ১৪৪৭, শীতকাল

ডাকসু নির্বাচনে কোন কেন্দ্রে কত ভোট পড়ল?

কলিকাল প্রতিনিধি

ছবি : দৈনিক কলিকাল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের এখন চলছে গণনা। জানা গেছে, এই নির্বাচনে মোট ভোট পড়েছে ৭৮ দশমিক ৩৩ শতাংশ।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে এ তথ্য জাননা নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অধ্যাপক শামীম রেজা। কোন হলে কত শতাংশ ভোট পড়েছে, তাও জানান তিনি।

ড. মুহম্মদ শহীদুল্লাহ হল- ৮০.২৪ শতাংশ, অমর একুশে হল- ৮৩.৩০ শতাংশ, ফজলুল হক মুসলিম হল- ৮১.৪৩ শতাংশ, জগন্নাথ হল ৮২.৪৪ শতাংশ, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল- ৮৪.৫৬ শতাংশ। সলিমুল্লাহ মুসলিম হল- ৮৩ শতাংশ, রোকেয়া হল- ৬৫.৫০ শতাংশ, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল- ৬৮.৩৯ শতাংশ। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল- ৬৭.০৮ শতাংশ।

স্যার এ এফ রহমান হল- ৮২.৫০ শতাংশ, হাজী মুহম্মদ মুহসীন হল- ৮৩.৩৭ শতাংশ, বিজয় একাত্তর হল- ৮৫.০২ শতাংশ, সূর্যসেন হল- ৮৮ শতাংশ, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল- ৭৫ শতাংশ, শেখ মুজিবুর রহমান হল- ৮৭ শতাংশ, কবি জসীম উদ্দীন হল- ৮৬ শতাংশ, কবি সুফিয়া কামাল হল- ৬৪ শতাংশ এবং শামসুন নাহার হল- ৬৩.৬৭ শতাংশ।

কবি জসীমউদদীন হলে মোট ১ হাজার ৩০৩ ভোটের মধ্যে কাস্ট হয়েছে ১ হাজার ৬৪টি ভোট, যা ৮২ শতাংশ। মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ১ হাজার ৭৫৩ ভোটের মধ্যে কাস্ট হয়েছে ১ হাজার ২১২টি ভোট, যা প্রায় ৬৯ শতাংশ।

সূর্যসেন হলে মোট ১ হাজার ৫০৯ ভোটের মধ্যে কাস্ট হয়েছে ১ হাজার ২৭৪টি ভোট, শতাংশে ৮৫। একইভাবে শেখ মুজিবুর রহমান হলে ১ হাজার ৬০৯ ভোটের মধ্যে কাস্ট হয়েছে ১ হাজার ৩৫০টি ভোট, যা ৮৫ শতাংশ।

ঢাবি প্রশাসন বলছে, সার্বিকভাবে এবারের নির্বাচনে ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

ডাকসুতে এবার মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে পাঁচটি ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯ জন আর ১৩টি ছাত্র হলে ভোটার রয়েছেন ২০ হাজার ৯১৫ জন।

এবারের নির্বাচনে ডাকসুতে ২৮টি পদের বিপরীতে ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে বিভিন্ন পদে ছাত্রী রয়েছেন ৬২ জন। এছাড়া প্রতি হল সংসদে ১৩টি করে ১৮টি হলে মোট পদের সংখ্যা ২৩৪টি। এসব পদে ভোটে লড়ছেন এক হাজার ৩৫ জন।

মঙ্গলবার ৮টায় শুরু হয় ডাকসুর ভোটগ্রহণ। চলে বিকেল চারটা পর্যন্ত। এখন চলছে ভোট গণনা। ঢাবির বাইরে অপেক্ষারত হাজার হাজার শিক্ষার্থী এবং উৎসুক জনতা। ফলাফল জানার অপেক্ষায় সবাই।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

অতীত রাজনীতি পায়ের নিচে ফেলে সামনে এগোতে চায় জামায়াত
শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘বিজয় উৎসব’
রাজারবাগ পুলিশ স্মৃতিস্তম্ভে স্বরাষ্ট্র উপদেষ্টা-আইজিপির শ্রদ্ধা
স্বাধীনতার পরাজিত শক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে: ফখরুল
সাভার স্মৃতিসৌধে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
আজ মহান বিজয় দিবস
ওসমান হাদিকে নিয়ে প্রধান নির্বাচন কমিশনের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছে নির্বাচন কমিশন
হাদির আক্রমণকারী চিহ্নিত, বিএনপিকে জড়িয়ে মিথ্যাচার চলছে: ফখরুল
‘হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা বলে সিইসি দায়িত্বে থাকতে পারেন না’
তিন উপদেষ্টার পদত্যাগে আন্দোলনের হুশিয়ারী সাদিক কায়েমের

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.