শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২, ২৪ রমজান ১৪৪৭, বসন্তকাল

ময়মনসিংহ

বাকৃবি শিক্ষার্থীদের অবরোধ, ঢাকা-ময়মনসিংহ রেল চলাচল বন্ধ

ক্যাম্পাস প্রতিনিধি, বাকৃবি

ছবি : দৈনিক কলিকাল

কৃষিবিদ ঐক্য পরিষদ ঘোষিত তিন দফা দাবি বাস্তবায়ন ও ডিপ্লোমাধারীদের অযৌক্তিক দাবির বিরোধিতায় রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা।

রোববার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে ময়মনসিংহের জব্বারের মোড়ে ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেন আটকে দেয় শিক্ষার্থীরা।

এ-দিন বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড়ে ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেন আটকে দেয় শিক্ষার্থীরা। এতে বন্ধ হয়ে যায় ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ।

শিক্ষার্থীরা জানায়, ডিপ্লোমাধারীদের অযৌক্তিক দাবির প্রতিবাদে ও কৃষিবিদ ঐক্য পরিষদ ঘোষিত ৩ দফা দাবির বাস্তবায়নে পূর্বঘোষিত ‘এগ্রি ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে আমরা ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ করেছি। ডিপ্লোমাধারীরা শুধু অযৌক্তিক দাবি জানাচ্ছে না বরং কৃষিবিদ নারী শিক্ষার্থীদের উদ্দেশ্য করে কটু মন্তব্য করে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।

কৃষিবিদদের তিন দফা দাবি হলো:

১. ডিএই, বিএডিসিসহ অন্যান্য সব গবেষণা প্রতিষ্ঠানে ১০ম গ্রেড (উপ-সহকারী কৃষি কর্মকর্তা/ উপ-সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা/সমমান) কৃষিবিদদের জন্য উন্মুক্ত করতে হবে।

২. নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ব্যতীত ৯ম গ্রেডে (বিএডিসি এর কোটা বাতিল) পদোন্নতির কোনো সুযোগ রাখা যাবে না।

৩. কৃষি, কৃষি সংশ্লিষ্ট বিষয়ক স্নাতক ব্যতীত নামের সাথে “কৃষিবিদ” পদবী ব্যবহার করা যাবে না। এ বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি করতে হবে।

এসময় কৃষি অনুষদের এক শিক্ষার্থী জানান, তিন দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবিতে আমরা রেলপথ অবরোধ করেছি। দ্রুত আমাদের যৌক্তিক দাবি না মানা হলে আরো কঠোর কর্মসূচি গ্রহণ করবো।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

নকলায় নবনির্বাচিত এমপি ফাহিম চৌধুরীকে সংবর্ধনা
যুক্তরাষ্ট্রকেই বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার দাবি
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতন থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
শনিবার ২৪টি ফ্লাইট বাতিল
মেঘনার তীর রক্ষা বাঁধ পরিদর্শনে মন্ত্রী-হুইপ
যুক্তরাষ্ট্র ও তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী
ইমাম ও মুয়াজ্জিনের সম্মানি প্রদান কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মোজতবা খামেনির তথ্য দিতে পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
সরকারি কর্মকর্তাদের ওমান ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের
ইরানের ব্যাপক হামলায় জ্বলছে ইসরায়েল
টিসিবির পণ্য কালোবাজারে বিক্রির অভিযোগ
ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন আজ
ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই আসে না: শিক্ষামন্ত্রী
এসএসসি তথা পাবলিক পরীক্ষা আইন পরিবর্তন করতেই হবে: শিক্ষামন্ত্রী
মির্জা আব্বাসের দ্বিতীয় দফার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন
‘ভারতের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চ্যালেঞ্জ আছে’
মির্জা আব্বাসের দ্বিতীয় দফার অস্ত্রোপচার চলছে
কাতারে আটকে পড়া ৪৩০ জন বাংলাদেশি দেশে ফিরেছে
ইরানে আজ রাতে সর্বোচ্চ সংখ্যক হামলার হুমকি
শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে মন্ত্রী বা অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.