সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২, ২৬ রমজান ১৪৪৭, বসন্তকাল

সংস্কার না হলে নুরের পরিণতি আমাদের জন্যও অপেক্ষা করছে: হাসনাত

কলিকাল প্রতিনিধি

ছবি : দৈনিক কলিকাল

এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘গতকাল নুর ভাইয়ের (নুরুল হক নূর) ওপর যে আক্রমণটা হয়েছে-এটা আমাদের জন্য একটা ম্যাসেজ (বার্তা)।

তারেক জিয়াকে আমরা দেখেছি মুচলেকা দিয়ে দেশ ছাড়তে হয়েছে। ওনাকে নৃশংসভাবে মেরে মাজা ভেঙে দেওয়া হয়েছিল। একই পরিণতি আমাদের জন্য অপেক্ষা করছে, যদি আমরা নিয়ম চেঞ্জ না করতে পারি। খালেদা জিয়ার যে পরিণতি হয়েছিল আমাদের জন্যও একই পরিণতি অপেক্ষা করছে, যদি আমরা নিয়ম পরিবর্তন করতে না পারি। নিয়ম পরিবর্তনের জন্য যেটার নাম আমরা দিয়েছি সংস্কার। এটার জন্য আমাদের অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে।’

শনিবার (৩০ আগস্ট) রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ছতরপুর স্কুল মাঠে আয়োজিত ‘উঠানে নতুন সংবিধান’ শীর্ষক বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান, বিচার ও সংস্কারের দাবিতে এনসিপির বিজয়নগর উপজেলা কমিটি এ উঠান বৈঠকের আয়োজন করে।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমাদেরকে এখন বলা হয় নির্বাচনবিরোধী। বিএনপি নির্বাচনের জন্য কথা বলছে। আমরা নির্বাচনসহ আরও দুইটি বিষয়ের জন্য কথা বলছি। আমরা বলছি, আমাদের নির্বাচনও লাগবে আবার বিচার ও সংস্কারও লাগবে। এই যে পুলিশ আমাদেরকে বিনা বিচারে, বিনা মামলায় ঘর থেকে তুলে নিয়ে যাবে না- এটার ফয়সালা কি হয়েছে? নেওয়ার পরে যে আমাদের পরিবারকে অবগত করবে- এটার ফয়সালা কি হয়েছে? হয়নি তো! আমরা দেখি একজন মাইক দিয়ে বলে যদি ধানের শীষ না থাকে প্রয়োজনে আমরা নিজেরাই ব্যালট পেপার ছাপাব। আমি বলছি না এটা একটা রাজনৈতিক দলের অবস্থান। আমি বলছি, এটা অনেক রাজনৈতিক দলের মনস্তাত্ত্বিক বিষয়টা হচ্ছে এমন। এটা সবাই যে ধারণ করে আমরা বিশ্বাস করতে চাই না।’

তিনি আরও বলেন, ‘রুমিন ফারহানার সঙ্গে আমাদের একটা মনোমালিন্য হয়েছে। আমরা এসেছি- ওনি ওনার লোক পাঠিয়েছেন যে আমাদের এখানে কোনো সমস্যা হচ্ছে কিনা। আমাদের জন্য ওনি কিছু উপহার পাঠিয়েছেন। এটা আমাদের জন্য পজিটিভ বার্তা। আমাদের অবশ্যই ওয়েলকাম জানানো উচিত।’

বৈঠকে আরও বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম সদস্য সচিব এস. এম. সাইফ মোস্তাফিজ ও ডা. মাহমুদা মিতা, যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ এবং বিজয়নগর উপজেলা কমিটির প্রধান সমন্বয়কারী আমিনুল হক চৌধুরী প্রমুখ।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ত্বক কালচে হওয়ার কারণ
৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
ইসরাইলে নতুন করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের
৫ জেলায় নতুন ডিসি নিয়োগ
অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান
ঈদ উপলক্ষে পরিচ্ছন্নতা কর্মীদের আর্থিক সহায়তা দিলেন প্রধানমন্ত্রী
লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী
‘গণভোটের রায় বাস্তবায়ন করতে হলে সংবিধান সংশোধন করতে হবে’
সংসদে দেখে দেখে বলা অনুমোদিত না: স্পিকার
মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের পথে
৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের পরিকল্পনা নিয়েছে সরকার
শিশু হত্যাকারী নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যা করব: ইরান
হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান ট্রাম্পের
জামায়াতকে রাজনৈতিকভাবে নেতৃত্ব দিচ্ছে এনসিপি: সামান্তা শারমিন
বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন জামায়াত নেতা
জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহার
মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে আজ
সংসদ অধিবেশন শুরু
সোমবার দিনাজপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.