সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২, ২৬ রমজান ১৪৪৭, বসন্তকাল

তিন রাজনৈতিক দলের সঙ্গে আজ প্রধান উপদেষ্টার বৈঠক

কলিকাল প্রতিনিধি

ছবি : সংগৃহীত

তিনটি রাজনৈতিক দলের সঙ্গে আজ বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। দলগুলো হলো-বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি এবং আগামী জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা হবে। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে প্রেস সচিব শফিকুল আলম শনিবার সাংবাদিকদের এসব তথ্য জানান। এ সময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো শক্তিই নির্বাচন থামাতে পারবে না।

সংশ্লিষ্ট সূত্র বলছে, বর্তমানে দেশের পরিস্থিতি উদ্বেগজনক। একদিকে নির্বাচন ঠেকাতে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। অপরদিকে জুলাই সনদ ইস্যুতে গণ-অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলো পরস্পর মুখোমুখী। এ অবস্থায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা।

শফিকুল আলম বলেন, দেশের বর্তমান পরিস্থিতি ও জাতীয় নির্বাচন নিয়ে তিনটি রাজনৈতিক দলের সঙ্গে আজ রোববার ৩১ আগস্ট বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। দলগুলো হলো-বিএনপি, জামায়াত ও এনসিপি। তাদের সঙ্গে আলাদা বৈঠক হবে। এ সময় বর্তমান পরিস্থিতিতে নির্বাচন বিষয়ে সরকারের ভাবনার কথা জানতে চাইলে প্রেস সচিব বলেন, নির্বাচন হওয়ার মতো পরিবেশ আছে। যথাসময়ে নির্বাচন হবে। আমরা শক্তভাবে বলছি, রোজার আগে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে। কোনো শক্তিই নির্বাচন থামাতে পারবে না।

 

রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে নির্বাচন আয়োজন করার মতো পরিবেশ আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আপনারা পুলিশ সদর দপ্তর থেকে পরিসংখ্যান নেবেন। গত বছরের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির পরিসংখ্যান তুলনা করে দেখবেন, পরিস্থিতি খারাপ হয়েছে কিনা। আমরা কিন্তু পুলিশকে জানিয়েছি, তারা যেন নিয়মিত পরিসংখ্যান দেয়। আমরা মনে করি, সামনে নির্বাচন হওয়ার মতো যথেষ্ট পরিবেশ আছে। তবে সংশ্লিষ্ট সূত্র বলছে, আজকের বৈঠকটি খুব গুরুত্বপূর্ণ।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

৫ জেলায় নতুন ডিসি নিয়োগ
অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান
ঈদ উপলক্ষে পরিচ্ছন্নতা কর্মীদের আর্থিক সহায়তা দিলেন প্রধানমন্ত্রী
লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী
‘গণভোটের রায় বাস্তবায়ন করতে হলে সংবিধান সংশোধন করতে হবে’
সংসদে দেখে দেখে বলা অনুমোদিত না: স্পিকার
মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের পথে
৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের পরিকল্পনা নিয়েছে সরকার
শিশু হত্যাকারী নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যা করব: ইরান
হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান ট্রাম্পের
জামায়াতকে রাজনৈতিকভাবে নেতৃত্ব দিচ্ছে এনসিপি: সামান্তা শারমিন
বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন জামায়াত নেতা
জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহার
মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে আজ
সংসদ অধিবেশন শুরু
সোমবার দিনাজপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
দেশে যেন ফ্যাসিস্ট যুগের পুলিশ না থাকে: আইজিপি
আরও পাঁচটি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ
ওসমান হাদি হত্যাকাণ্ডের দুই আসামিকে পালাতে সহায়তাকারী ফিলিপ আটক
তুলে দেওয়া হচ্ছে তেলের রেশনিং পদ্ধতি

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.