শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২, ২৪ রমজান ১৪৪৭, বসন্তকাল

নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র চলছে : মির্জা ফখরুল

কলিকাল প্রতিনিধি

ছবি : সংগৃহীত

বাংলাদেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (৩০ আগস্ট) বিকেলে ময়মনসিংহ নগরীর টাউন হল অডিটরিয়ামে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের প্রতিনিধি সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এমন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, আজ উগ্রবাদের কথা বলে মানুষকে বিভাজন করার চেষ্টা চলছে, যা দুঃখজনক। আমাদের দায়িত্ব হবে ১৯৭১ সালে যেমন হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, ক্ষুদ্র জাতি-বড় জাতি সবাই মিলে লড়াই করেছিল আমাদের ভূখণ্ড, স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য-তেমনভাবেই আবার অধিকার প্রতিষ্ঠা ও প্রত্যাশিত স্বাধীন বাংলাদেশ গড়তে একসঙ্গে কাজ করা। তারেক রহমান এখন পর্যন্ত যে কথা বলেছেন ও কাজ করেছেন, তাতে আমরা বিশ্বাস করি তিনি সব জাতিকে ঐক্যবদ্ধ করে সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন।

তিনি বলেন, একটি ভয়াবহ দানবীয় ফ্যাসিস্ট শাসনের পর একটি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়ার সুযোগ পেয়েছি। এই নতুন বাংলাদেশ গড়তে সবাই একমত- প্রত্যেক নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে হবে। আপনারা যারা মনে করেন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সদস্য, তা ঠিক নয়। নেত্রী বেগম খালেদা জিয়া সবসময় বলেন, আমার নেতা তারেক রহমানও বলেন- সংখ্যালঘু বা সংখ্যাগুরু বলা যাবে না। আমরা সবাই বাংলাদেশি, আর সবার অধিকার সমান।

বিএনপি মহাসচিব আরো বলেন, অতীতে সব কিছু করা সম্ভব হয়নি, সব সময় সুবিচারও করা সম্ভব হয়নি। তবে আমরা বিশ্বাস করি, তারেক রহমানের নেতৃত্বে প্রণীত ৩১ দফাই বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির মূল চাবিকাঠি।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

জাতীয় সংগীতের সময় বসে থাকার প্রশ্নে যা বলল জামায়াত
‘ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার’
শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন আজ
নকলায় নবনির্বাচিত এমপি ফাহিম চৌধুরীকে সংবর্ধনা
যুক্তরাষ্ট্রকেই বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার দাবি
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতন থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
শনিবার ২৪টি ফ্লাইট বাতিল
মেঘনার তীর রক্ষা বাঁধ পরিদর্শনে মন্ত্রী-হুইপ
যুক্তরাষ্ট্র ও তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী
ইমাম ও মুয়াজ্জিনের সম্মানি প্রদান কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মোজতবা খামেনির তথ্য দিতে পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
সরকারি কর্মকর্তাদের ওমান ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের
ইরানের ব্যাপক হামলায় জ্বলছে ইসরায়েল
টিসিবির পণ্য কালোবাজারে বিক্রির অভিযোগ
ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন আজ
ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই আসে না: শিক্ষামন্ত্রী
এসএসসি তথা পাবলিক পরীক্ষা আইন পরিবর্তন করতেই হবে: শিক্ষামন্ত্রী
মির্জা আব্বাসের দ্বিতীয় দফার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন
‘ভারতের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চ্যালেঞ্জ আছে’
মির্জা আব্বাসের দ্বিতীয় দফার অস্ত্রোপচার চলছে

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.