রবিবার, ৮ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২, ১৮ রমজান ১৪৪৭, বসন্তকাল

প্রধান উপদেষ্টার সঙ্গে এসএএইচআর প্রতিনিধিদলের সাক্ষাৎ

কলিকাল প্রতিনিধি

ছবি : সংগৃহীত

দক্ষিণ এশিয়ার মানবাধিকার সংস্থা (এসএএইচআর)-এর একটি প্রতিনিধিদল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

আজ শনিবার ৩০ (আগস্ট) এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রতিনিধিদলের সদস্যরা হলেন এসএএইচআর-এর সহ-সভাপতি রশ্মি গোস্বামী, পাকিস্তানের মানবাধিকার কর্মী সারুপ ইজাজ, শ্রীলংকার দীকশ্য ইলাঙ্গাসিংহে ও অনুশায়া কল্লুরে এবং বাংলাদেশের সাঈদ আহমেদ।

এ সময় আইন উপদেষ্টা আসিফ নজরুল, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান এবং সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস. মুরশিদ উপস্থিত ছিলেন।

সাক্ষাতে বাংলাদেশসহ সমগ্র দক্ষিণ এশিয়ায় চলমান গণতান্ত্রিক রূপান্তর প্রক্রিয়া ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দেশের ভবিষ্যৎ গঠনে যুবসমাজের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর আলোকপাত করেন।

তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই আমরা সব স্তরে যুবসমাজের অংশগ্রহণ বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দিয়েছি। সংস্কার কমিশনে তরুণদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়েছে, নীতি প্রণয়নসহ রাষ্ট্র পরিচালনার সবক্ষেত্রে তাদের সম্পৃক্ত করা হয়েছে। যারা একসময় হতাশায় ভুগেছিল, তারাই এখন গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে দেশকে নেতৃত্ব দিচ্ছে। প্রবীণ প্রজন্ম হিসেবে তাদেরকে পথপ্রদর্শন ও সহায়তা করা আমাদের দায়িত্ব। এটি শুধু বাংলাদেশেরই নয়, পুরো দক্ষিণ এশিয়ার জন্য একটি চ্যালেঞ্জ।

রশ্মি গোস্বামী বলেন, এ মুহূর্ত শুধু বাংলাদেশের জন্য নয়, গোটা দক্ষিণ এশিয়ার জন্যই একটি রূপান্তরমূলক সময়। আমরা এখানে সুশীল সমাজের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছি। এই সরকারের প্রতি প্রত্যাশা অনেক বেশি, বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে। সেই প্রত্যাশা পূরণ করা সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ।

প্রতিনিধিদল অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারমূলক পদক্ষেপ এবং মানবাধিকার নিশ্চিতের অঙ্গীকারের প্রশংসা করেন। একই সঙ্গে তারা গণতান্ত্রিক রূপান্তরকে মসৃণ করার জন্য সরকারের প্রচেষ্টারও প্রশংসা করেন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফের অস্কারের মঞ্চে প্রিয়াঙ্কা
প্রয়াত স্ত্রী ইকরাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য আলভীর
বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে হাসিনা: মির্জা ফখরুল
শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
‘উন্নত চিন্তা-চেতনার ঘাটতি থাকায় নারীরা যথাযথ সম্মান পাচ্ছেন না’
উখিয়ায় রোহিঙ্গা শিবিরে ভয়াবহ আগুন
স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি
৫৩ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি
খালেদা জিয়ার মরণোত্তর পুরস্কার নিলেন নাতনি জাইমা রহমান
‘এবারের স্বাধীনতা দিবসে সরকারি স্থাপনায় আলোকসজ্জা করা হবে না’
টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ অধ্যায় আজ
নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন
এবার ইরানের সম্ভাব্য সব নেতাকে হত্যার হুমকি দিলেন ট্রাম্প
‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হলেন খালেদা জিয়া
শিক্ষকরা ফেব্রুয়ারির বেতন ও উৎসব ভাতা পাবেন যেদিন
ঈদ যাত্রার ১৮ মার্চের টিকিট বিক্রি হচ্ছে আজ
আন্তর্জাতিক নারী দিবস আজ
আমরা ছাড়ব না, ট্রাম্পকে মাশুল গুণতেই হবে: ইরান
বিশ্বের সকল নারীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী
সৌদিতে একের পর এক ড্রোন হামলা চালাচ্ছে ইরান

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.