গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপরে হামলা জনগণ মেনে নেবে না বলে মন্তব্যে করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।
শনিবার (৩০ আগস্ট) দুপুরে ঢাকা মেডিকেল কলেজন হাসপাতালে নূরের শারীরিক অবস্থার খোঁজ নেয়ার পর সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।
ড. আবদুল মঈন বলেন, ‘রাজপথে নুরুল হক নুরের অবস্থান স্পষ্ট। তার ওপরে এভাবে হামলার ঘটনা দেশের মানুষ মেনে নিতে পারে না। আমরা এ ঘটনার নিন্দা জানাই। এ ঘটনার আমরা তদন্ত চাই।
এর আগে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম সকালে নুরুল হক নূরকে দেখতে যান। তিনি তার সর্বশেষ চিকিৎসা সম্পর্কে অবহিত হন। নূরের চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে বলেও জানান তিনি।
নুরুল হক নূর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সাজারির বিভাগের ডা. জাহিদ রায়হানের অধীনে চিকিতসাধীন আছেন।







