শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২, ২৪ রমজান ১৪৪৭, বসন্তকাল

স্বেচ্ছাসেবক দলের সভাপতি বললেন

‘আওয়ামী লীগের কোনো দোসরকে কমিটিতে আনা যাবে না’

কলিকাল প্রতিনিধি, পাবনা

ছবি : দৈনিক কলিকাল

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী বলেছেন, নতুন নতুন নেতা কর্মী আসছে তাদেরকে স্বাগত জানাই, কিন্তু আওয়ামী লীগের কোনো দোসরকে কমিটিতে আনা যাবে না।

আজ শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে জেলা বনমালী শিল্পকলা কেন্দ্রের মিলনায়তনে তৃণমূল নেতাদের সাথে কেন্দ্রীয় নেতাদের মতবিনিময় সভায় এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে একটি মহল একটি গোষ্ঠী নতুন করে বাংলাদেশ ভোটের অধিকার নিয়ে ষড়যন্ত্র করছে। যে ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা ১৭ বছর লড়াই সংগ্রাম করেছি ফ্যাসিবাদের বিরুদ্ধে। মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার করার লক্ষ্যে অসংখ্য সহযোদ্ধাকে হারিয়েছি। অধিকাংশই একাধিক মিথ্যা মামলায় আসামি হয়েছি।

তিনি বলেন, বাংলাদেশের প্রধান উপদেষ্টা যখন নির্বাচনের সময় ঠিক করছেন ঠিক সেই সময় একটি মহল ভোটের অধিকার হরণ করার অপচেষ্টা করছে। কিন্তু তা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা হতে দেবে না।

মতবিনিময় সভায় জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়ামিন খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল আহসান, জেলা শাখার যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব আকাশসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

জাতীয় সংগীতের সময় বসে থাকার প্রশ্নে যা বলল জামায়াত
‘ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার’
শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন আজ
নকলায় নবনির্বাচিত এমপি ফাহিম চৌধুরীকে গণসংবর্ধনা
যুক্তরাষ্ট্রকেই বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার দাবি
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতন থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
শনিবার ২৪টি ফ্লাইট বাতিল
মেঘনার তীর রক্ষা বাঁধ পরিদর্শনে মন্ত্রী-হুইপ
যুক্তরাষ্ট্র ও তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী
ইমাম ও মুয়াজ্জিনের সম্মানি প্রদান কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মোজতবা খামেনির তথ্য দিতে পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
সরকারি কর্মকর্তাদের ওমান ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের
ইরানের ব্যাপক হামলায় জ্বলছে ইসরায়েল
টিসিবির পণ্য কালোবাজারে বিক্রির অভিযোগ
ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন আজ
ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই আসে না: শিক্ষামন্ত্রী
এসএসসি তথা পাবলিক পরীক্ষা আইন পরিবর্তন করতেই হবে: শিক্ষামন্ত্রী
মির্জা আব্বাসের দ্বিতীয় দফার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন
‘ভারতের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চ্যালেঞ্জ আছে’
মির্জা আব্বাসের দ্বিতীয় দফার অস্ত্রোপচার চলছে

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.