ময়মনসিংহের গফরগাঁও রেলওয়ে স্টেশনে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ইঞ্জিনে বিকল হয়ে ট্রেনটিতে ভ্রমনকারী যাত্রীরা চরম দূর্ভোগে পড়েছে।
শুক্রবার (২৯ আগস্ট) সকাল ৮ টা ৫ মিনিটে গফরগাঁও রেলওয়ে স্টেশন এলাকায় ঘটনাটি ঘটে।
গফরগাঁও রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা জারিয়া-জাঞ্জাইলগামী বলাকা কমিউটার ট্রেনটি গফরগাঁও স্টেশনে আসার পর ইঞ্জিনে আগুন ধরে যায় এবং প্রচুর কালো ধোঁয়া বের হতে থাকে। পরে ট্রেন চালক, পরিচালক ও রেলওয়ে কর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, তবে ইঞ্জিন বিকল হয়ে যায়।







