রবিবার, ৮ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২, ১৮ রমজান ১৪৪৭, বসন্তকাল

ডাকসু নির্বাচন : ছাত্রদলের ১০ দফা ইশতেহার ঘোষণা

ক্যাম্পাস প্রতিনিধি

ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ১০ দফা ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদল প্যানেল। এসময় শিক্ষার্থী পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কলা ভবন সংলগ্ন বটতলায় এক সংবাদ সম্মেলনে এই ইশতেহার ঘোষণা করা হয়।

ইশতেহারপত্র পড়ে শোনান ছাত্রদল প্যানেল থেকে মনোনীত ভিপি প্রার্থী (সহসভাপতি) আবিদুল ইসলাম খান।

সংবাদ সম্মেলনে আবিদুল বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আসন্ন ডাকসু নির্বাচনের জন্য প্যানেল ঘোষণা করেছে। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নজিরবিহীন দমন-নিপীড়নের শিকার হওয়া এবং সর্বদা অগ্রণী নেতৃত্ব প্রদানকারী সংগঠন হিসেবে, আমরা ১০টি মূল অঙ্গীকার সম্বলিত নির্বাচনী ইশতেহার ঘোষণা করছি, যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থাকে আরো যুগোপযোগী ও আধুনিক করে তুলবে এবং গড়ে তুলবে একটি নিরাপদ, শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস। আমরা বিশ্বাস করি, এই ১০টি প্রধান পরিকল্পনায় শিক্ষার্থীদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে এবং আমরা সবাই মিলে তা বাস্তবায়নে কাজ করব।’

ইশতেহারে থাকা ১০ পরিকল্পনায় যা রয়েছে—

১. শিক্ষা ও গবেষণাকে প্রাধান্য দিয়ে আধুনিক, আনন্দময়, বসবাসযোগ্য, ও নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলা।

২. নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস, নারী স্বাস্থ্য সুরক্ষা এবং সক্ষমতা বৃদ্ধি।

৩. শিক্ষার্থীদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য বীমা নিশ্চিত করা, এবং বিশেষ চাহিদাসম্পন্ন ছাত্র-ছাত্রীদের শিক্ষা গ্রহণ ও চলাচল সহজতর করা।

৪. কারিকুলাম, অবকাঠামো ও পরীক্ষা ব্যবস্থার আধুনিকায়ন, এবং গবেষণার মানোন্নয়ন।

৫. পরিবহন ব্যবস্থার নিয়ন্ত্রণ, ব্যাটারিচালিত শাটল সার্ভিস প্রচলন, এবং যাতায়াত ব্যবস্থা সহজ করা।

৬. হয়রানি মুক্ত প্রশাসনিক সেবা, শিক্ষা ঋণ, এবং ক্যাম্পাসভিত্তিক কর্মসংস্থানের ব্যবস্থা।

৭. তরুণদের গঠনমূলক কাজে সম্পৃক্তকরণ এবং ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম বৃদ্ধি।

৮. শিক্ষার্থীদের জন্য ডিজিটাল সুবিধা, সাইবার সিকিউরিটি, এবং সাইবার বুলিং প্রতিরোধ।

৯. বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন ও প্রাণীবান্ধব ক্যাম্পাস তৈরি।

১০. কার্যকর ডাকসু এবং আন্তর্জাতিক পরিসরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পৃক্ততা বৃদ্ধিকরণ।

১০ দফা ইশতেহার পড়া শেষে শিক্ষার্থীদের পাশে থেকে নিরলসভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে ভিপিপ্রার্থী আবিদুল ইসলাম খান বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র সুরক্ষার মাধ্যমে জনগণের মানবাধিকার, বাকস্বাধীনতা ও আইনের অনুশাসন প্রতিষ্ঠায় সরকারের জবাবদিহিতা ও দায়বদ্ধতা নিশ্চিত করা অত্যাবশ্যক। গণমানুষের সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে ছাত্রসমাজের প্রতিনিধি হিসেবে আমরা নিরলসভাবে কাজ করব।’

তিনি আরো বলেন, ‘আপনার ভোটি, আপনার অধিকার। আসুন, আমরা সবাই সেই অধিকার প্রয়োগ করে অর্থবহ ও টেকসই পরিবর্তন নিশ্চিত করি।’

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফের অস্কারের মঞ্চে প্রিয়াঙ্কা
প্রয়াত স্ত্রী ইকরাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য আলভীর
বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে হাসিনা: মির্জা ফখরুল
শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
‘উন্নত চিন্তা-চেতনার ঘাটতি থাকায় নারীরা যথাযথ সম্মান পাচ্ছেন না’
উখিয়ায় রোহিঙ্গা শিবিরে ভয়াবহ আগুন
স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি
৫৩ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি
খালেদা জিয়ার মরণোত্তর পুরস্কার নিলেন নাতনি জাইমা রহমান
‘এবারের স্বাধীনতা দিবসে সরকারি স্থাপনায় আলোকসজ্জা করা হবে না’
টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ অধ্যায় আজ
নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন
এবার ইরানের সম্ভাব্য সব নেতাকে হত্যার হুমকি দিলেন ট্রাম্প
‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হলেন খালেদা জিয়া
শিক্ষকরা ফেব্রুয়ারির বেতন ও উৎসব ভাতা পাবেন যেদিন
ঈদ যাত্রার ১৮ মার্চের টিকিট বিক্রি হচ্ছে আজ
আন্তর্জাতিক নারী দিবস আজ
আমরা ছাড়ব না, ট্রাম্পকে মাশুল গুণতেই হবে: ইরান
বিশ্বের সকল নারীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী
সৌদিতে একের পর এক ড্রোন হামলা চালাচ্ছে ইরান

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.