ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) আনুষ্ঠানিকভাবে রোডম্যাপ ঘোষণা করেছে।
এতে বলা হয়েছে, আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথম ভাগে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে চলতি বছরের ডিসেম্বরের প্রথম দিকে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
রোডম্যাপে মোট ২৪টি গুরুত্বপূর্ণ কাজের তালিকা অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে সংসদীয় আসনের সীমানা চূড়ান্তকরণ, হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ, রাজনৈতিক দলগুলোর নিবন্ধন যাচাই-বাছাই এবং দেশীয় নির্বাচনী পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এই রোডম্যাপ ঘোষণা করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।








