রবিবার, ৮ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২, ১৮ রমজান ১৪৪৭, বসন্তকাল

রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম নিয়ে ফের আপিল শুনানি ৪ নভেম্বর

কলিকাল প্রতিনিধি

ছবি : সংগৃহীত

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদমর্যাদাক্রম (ওয়ারেন্ট অব প্রিসিডেন্স) নিয়ে নতুন করে শুনানি করবে আপিল বিভাগ। আগামী ৪ নভেম্বর এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) আপিল বিভাগ এই তারিখ নির্ধারণ করেন।

এর আগে ২১ আগস্ট আদালত রিভিউ (পুনর্বিবেচনা) আবেদনের রায় ঘোষণার জন্য দিন ধার্য করেছিলেন। তখন জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ এ সিদ্ধান্ত দেন।

গত ২৭ এপ্রিল থেকে রাষ্ট্রীয় পদমর্যাদার ক্রম নিয়ে রিভিউ শুনানি শুরু হয়। এর আগেই চলতি বছরের ৯ জানুয়ারি জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন দ্রুত শুনানির আবেদন করে। প্রধান বিচারপতির নেতৃত্বে ৫ সদস্যের আপিল বিভাগে ব্যারিস্টার নিহাদ কবীর আবেদনটি উপস্থাপন করেন। পরবর্তীতে ডেপুটি অ্যাটর্নি জেনারেলরাও আবেদন পক্ষভুক্ত হন।

উল্লেখ্য, ২০১৫ সালের ১১ জানুয়ারির রায়ে আপিল বিভাগ জেলা জজদের পদমর্যাদা সচিবদের সমান করে দেন এবং প্রধান বিচারপতিকে জাতীয় সংসদের স্পিকারের সমকক্ষ পদে স্থাপন করা হয়। সাংবিধানিক পদধারীদের তালিকার শীর্ষে রাখা হয়।

রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হলে মন্ত্রিপরিষদ সচিব ও সরকারি কর্ম কমিশনের (পিএসসি) তৎকালীন চেয়ারম্যান ২০১৭ সালে পৃথকভাবে রিভিউ আবেদন করেন। পরবর্তীতে ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলরা রিভিউর পক্ষে যুক্ত হন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফের অস্কারের মঞ্চে প্রিয়াঙ্কা
প্রয়াত স্ত্রী ইকরাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য আলভীর
বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে হাসিনা: মির্জা ফখরুল
শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
‘উন্নত চিন্তা-চেতনার ঘাটতি থাকায় নারীরা যথাযথ সম্মান পাচ্ছেন না’
উখিয়ায় রোহিঙ্গা শিবিরে ভয়াবহ আগুন
স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি
৫৩ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি
খালেদা জিয়ার মরণোত্তর পুরস্কার নিলেন নাতনি জাইমা রহমান
‘এবারের স্বাধীনতা দিবসে সরকারি স্থাপনায় আলোকসজ্জা করা হবে না’
টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ অধ্যায় আজ
নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন
এবার ইরানের সম্ভাব্য সব নেতাকে হত্যার হুমকি দিলেন ট্রাম্প
‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হলেন খালেদা জিয়া
শিক্ষকরা ফেব্রুয়ারির বেতন ও উৎসব ভাতা পাবেন যেদিন
ঈদ যাত্রার ১৮ মার্চের টিকিট বিক্রি হচ্ছে আজ
আন্তর্জাতিক নারী দিবস আজ
আমরা ছাড়ব না, ট্রাম্পকে মাশুল গুণতেই হবে: ইরান
বিশ্বের সকল নারীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী
সৌদিতে একের পর এক ড্রোন হামলা চালাচ্ছে ইরান

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.