রবিবার, ৮ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২, ১৮ রমজান ১৪৪৭, বসন্তকাল

আফগানিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২৫ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ছবি : সংগৃহীত

আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২৫ জন নিহত হয়েছেন। আহত হন আরো ২৭ জন। বুধবার এ দুর্ঘটনা ঘটে বলে কর্তৃপক্ষ গণমাধ্যমকে জানিয়েছে।
এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।

দেশটির অভ্যন্তরীণ মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মাতিন ক্বানি জানান, রাজধানী কাবুল থেকে দক্ষিণাঞ্চলীয় কান্দাহারগামী মহাসড়কে চালকের অবহেলার কারণে এ দুর্ঘটনা ঘটে। তিনি বলেন, ‘২৫ জন নিহত হয়েছেন এবং আহত ২৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের আঘাতের মাত্রা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো সম্ভব হয়নি।’

আফগানিস্তানে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা প্রায় নিয়মিত। এর প্রধান কারণ হলো—দশকের পর দশক সংঘাতের কারণে ভাঙাচোরা সড়ক, মহাসড়কে বেপরোয়া গতি এবং কার্যকর নিয়ন্ত্রণব্যবস্থার অভাব।

মাত্র এক সপ্তাহ আগেই দেশটির ইতিহাসে সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে ইরান থেকে ফেরত আসা অভিবাসীবাহী একটি বাস মোটরসাইকেল ও একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে পড়ে। ঐ ঘটনায় অন্তত ৭৮ জন নিহত হন, যাদের মধ্যে এক ডজনের বেশি শিশু ছিল।

সূত্র: এএফপি

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফের অস্কারের মঞ্চে প্রিয়াঙ্কা
প্রয়াত স্ত্রী ইকরাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য আলভীর
বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে হাসিনা: মির্জা ফখরুল
শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
‘উন্নত চিন্তা-চেতনার ঘাটতি থাকায় নারীরা যথাযথ সম্মান পাচ্ছেন না’
উখিয়ায় রোহিঙ্গা শিবিরে ভয়াবহ আগুন
স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি
৫৩ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি
খালেদা জিয়ার মরণোত্তর পুরস্কার নিলেন নাতনি জাইমা রহমান
‘এবারের স্বাধীনতা দিবসে সরকারি স্থাপনায় আলোকসজ্জা করা হবে না’
টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ অধ্যায় আজ
নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন
এবার ইরানের সম্ভাব্য সব নেতাকে হত্যার হুমকি দিলেন ট্রাম্প
‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হলেন খালেদা জিয়া
শিক্ষকরা ফেব্রুয়ারির বেতন ও উৎসব ভাতা পাবেন যেদিন
ঈদ যাত্রার ১৮ মার্চের টিকিট বিক্রি হচ্ছে আজ
আন্তর্জাতিক নারী দিবস আজ
আমরা ছাড়ব না, ট্রাম্পকে মাশুল গুণতেই হবে: ইরান
বিশ্বের সকল নারীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী
সৌদিতে একের পর এক ড্রোন হামলা চালাচ্ছে ইরান

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.