মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২, ২৪ জমাদিউস সানি ১৪৪৭, শীতকাল

জাপানে

১০২ বছর বয়সে ফুজি পর্বতের চূড়ায় ওঠে বিশ্ব রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক

ছবি : সংগৃহীত

যে বয়সে সাধারণত মানুষ পৃথিবীতেই থাকে না, সেই বয়সেই পর্বতের চূড়ায় গিয়ে হাজির হলেন এক জাপানি।

বুধবার (২৭ আগস্ট) যুক্তরাজ্যভিত্তিক ইনডিপেনডেন্ট জানিয়েছে, ১০২ বছর বয়সে মাউন্ট ফুজির চূড়া জয় করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে ঠাঁই করে নিয়েছেন কোকিচি আকুজাওয়া।

১৯২৩ সালে জন্ম নেওয়া এই পর্বতারোহী গত ৫ আগস্ট জাপানের সর্বোচ্চ শৃঙ্গ ৩ হাজার ৭৭৬ মিটার (১২ হাজার ৩৮৯ ফুট) উচ্চতার ফুজির চূড়ায় পৌঁছান।

আকুজাওয়া নিয়মিত পাহাড়ে চড়ার অনুশীলন করতেন। প্রায় প্রতি সপ্তাহেই কাছাকাছি পর্বতগুলোতে তিনি তার অনুশীলন চালিয়ে যেতেন। তবে এবারের অভিযানে নামার আগে তাকে নানা শারীরিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে। চলতি বছরের শুরুর দিকে পাহাড়ে পড়ে গিয়ে তিনি আঘাত পেয়েছিলেন। এরপর শিঙ্গলস রোগ ও হৃদ্‌যন্ত্রের জটিলতায় তাকে হাসপাতালেও ভর্তি হতে হয়। এসবের পরও নিজের ইচ্ছাশক্তিকে ভর করে অভিযানে নামেন তিনি।

গত ৩ আগস্ট সকালে ইয়োশিদা ট্রেইল দিয়ে চড়াই শুরু করেন আকুজাওয়া। এই পথটি তুলনামূলক সহজ হলেও একজন সাধারণ আরোহীর প্রায় ছয় ঘণ্টা লাগে শীর্ষে পৌঁছাতে। তবে বয়স ও শারীরিক সীমাবদ্ধতার কারণে এই অভিযান সম্পন্ন করতে আকুজাওয়ার তিন দিন লেগেছে। পথে দুদিন তিনি পর্বতের আশ্রয়কেন্দ্রে রাত কাটিয়েছেন।

শীর্ষে ওঠার পথে শীতল আবহাওয়া, অক্সিজেনের ঘাটতি ও ক্লান্তি—এসবের ভোগান্তি পোহাতে হয়েছে আকুজাওয়াকে। তৃতীয় দিনে প্রায় হাল ছেড়ে দিতে চেয়েছিলেন। তবে তার ৭০ বছর বয়সী মেয়ে মটোয়ে পাশে থেকে সাহস জোগান। অবশেষে গত ৫ আগস্ট সকাল ১১টায় তিনি সফলভাবে শীর্ষে ওঠেন।

চূড়ায় পৌঁছানোর পর আকুজাওয়া বলেন, ‘এবারের যাত্রা ছিল অনেক কঠিন। আগের অভিজ্ঞতার চেয়ে একেবারেই আলাদা। তবে আমি বিস্মিত যে শেষ পর্যন্ত পারলাম।’ মজা করে তিনি আরও বলেন, ‘আর চড়তে চাই না। তবে হয়তো আগামী বছর মত বদলাতে পারে।’

এর আগে ১৯৯৪ সালে ইচিজিরো আরায়া ১০০ বছর বয়সে ফুজি জয় করে রেকর্ড গড়েছিলেন। এবার আকুজাওয়া ১০২ বছর ৫১ দিনে নতুন মাইলফলক স্থাপন করলেন।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস জানিয়েছে, আকুজাওয়া দীর্ঘদিন ধরেই অভিজ্ঞ পর্বতারোহী। ২০২২ সালে ৯৯তম জন্মদিনে তিনি টোকিওর কাছে ৪ হাজার ১৭৭ ফুট উচ্চতার নাবেওয়ারিয়ামা পর্বত জয় করেছিলেন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

নব্বইয়ের ভিনটেজে মেসির সামনে কারিনা ম্যাজিক!
গোলাম আযম-নিজামী সূর্যসন্তান নয়, স্বাধীনতাবিরোধী: মির্জা আব্বাস
হাদির শ্বাস-প্রশ্বাস ও হার্টবিট স্বাভাবিক হয়ে এসেছে: সিঙ্গাপুর থেকে হাদির ভাই
বিবিসির বিরুদ্ধে ৫০০ কোটি ডলারের মানহানি মামলা ট্রাম্পের
ধানমন্ডি ৩২-এ টাঙানো হলো হাদির ছবি
অতীত রাজনীতি পায়ের নিচে ফেলে সামনে এগোতে চায় জামায়াত
শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘বিজয় উৎসব’
রাজারবাগ পুলিশ স্মৃতিস্তম্ভে স্বরাষ্ট্র উপদেষ্টা-আইজিপির শ্রদ্ধা
স্বাধীনতার পরাজিত শক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে: ফখরুল
সাভার স্মৃতিসৌধে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.