শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২, ২৪ রমজান ১৪৪৭, বসন্তকাল

সারাদেশে

শিক্ষাপ্রতিষ্ঠানে বন্ধ হচ্ছে পান-সিগারেট

শিক্ষা প্রতিবেদক

ছবি : সংগৃহীত

শিক্ষাপ্রতিষ্ঠানে অবস্থানকালে শিক্ষক-শিক্ষিকা ও সংশ্লিষ্টদের জন্য পান, সিগারেট ও যেকোনো ধরনের নেশাদ্রব্য গ্রহণ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। একইসঙ্গে শিক্ষার্থীদের ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম (ENDS) ব্যবহার নিয়েও জোরালো সতর্কতা আরোপের নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

গত ১৪ আগস্ট (মঙ্গলবার) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব সিফাত উদ্দিন স্বাক্ষরিত এক নীতিমালায় এই নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে বলা হয়, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত নির্দেশনা অনুযায়ী জেলা শিক্ষা অফিসার এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের প্রতি আহ্বান জানানো হয়েছে যেন তারা পরিদর্শনকালে শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষা প্রশিক্ষণ ইনস্টিটিউটগুলোতে শতভাগ ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করার বিষয়টি পর্যবেক্ষণ করেন এবং তা পরিদর্শন প্রতিবেদনে অন্তর্ভুক্ত করেন।

নীতিমালায় আরও বলা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থানকালীন সময়ে শিক্ষক-শিক্ষিকাদের পান, সিগারেট বা যেকোনো ধরনের নেশাজাত দ্রব্য গ্রহণ থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের Electronic Nicotine Delivery System (ENDS) ব্যবহার বিষয়ে সতর্ক করার জন্য শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটগুলোতে প্রশিক্ষণপ্রাপ্তদের নির্দেশনা দেওয়ার কথা বলা হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানকে সম্পূর্ণরূপে স্বাস্থ্যসম্মত পরিবেশে রূপান্তরের লক্ষ্যে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানায় মন্ত্রণালয় সংশ্লিষ্ট এক কর্মকর্তা।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

শনিবার ২৪টি ফ্লাইট বাতিল
মেঘনার তীর রক্ষা বাঁধ পরিদর্শনে মন্ত্রী-হুইপ
যুক্তরাষ্ট্র ও তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী
ইমাম ও মুয়াজ্জিনের সম্মানি প্রদান কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মোজতবা খামেনির তথ্য দিতে পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
সরকারি কর্মকর্তাদের ওমান ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের
ইরানের ব্যাপক হামলায় জ্বলছে ইসরায়েল
টিসিবির পণ্য কালোবাজারে বিক্রির অভিযোগ
ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন আজ
ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই আসে না: শিক্ষামন্ত্রী
এসএসসি তথা পাবলিক পরীক্ষা আইন পরিবর্তন করতেই হবে: শিক্ষামন্ত্রী
মির্জা আব্বাসের দ্বিতীয় দফার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন
‘ভারতের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চ্যালেঞ্জ আছে’
মির্জা আব্বাসের দ্বিতীয় দফার অস্ত্রোপচার চলছে
কাতারে আটকে পড়া ৪৩০ জন বাংলাদেশি দেশে ফিরেছে
ইরানে আজ রাতে সর্বোচ্চ সংখ্যক হামলার হুমকি
শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে মন্ত্রী বা অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী
মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
‘বিএনপিকে ১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হচ্ছে’
বেঁচে আছেন আয়াতুল্লাহ আলী খামেনির স্ত্রী

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.