শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলমান অনিয়ম, সিন্ডিকেট ও দুর্নীতি বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই মানববন্ধনে সর্বস্তরের জনগণ অংশ নেয়।
মানববন্ধনে অন্যান্যের মাঝে স্বেচ্ছাসেবী রুহুল সিদ্দিকী রুমান, মানব কল্যাণ সংস্থা ইনসাফ’র চেয়ারম্যান হাবিবুল্লাহ পাহাড়ী, উপদেষ্টা মানিক মিয়া, নালিতাবাড়ী ল্যাঙ্গুয়েজ ক্লাবের আবদুল্লাহ আল আমিন, সাংবাদিক মুজাহিদুল ইসলাম উজ্জ্বল, ভুক্তভোগী কয়েকজন রোগী প্রমুখ বক্তব্য রাখেন।
এ-সময় বক্তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলমান সিন্ডিকেট, অনিয়ম ও অপকর্ম বন্ধের জোর দাবি জানান। অবিলম্বে সকল অনিয়ম ও দুর্নীতি বন্ধ করার জোর দাবিও জানানো হয়। সঠিক সেবার মান নিশ্চিত করার লক্ষ্যে ১৯টি দাবি তুলে ধরেন মানববন্ধনকারীরা। দাবি মেনে না নিলে সামনে আরো কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
মানববন্ধনে উপজেলার বিভিন্ন সংগঠনের সদস্য, ভুক্তভোগী রোগী, সাধারণ জনতা, স্বেচ্ছাসেবী ও গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।







