সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২, ২৬ রমজান ১৪৪৭, বসন্তকাল

এই মুহূর্তে ফজলুর রহমানের বিরুদ্ধে শোকজ প্রত্যাহার করা উচিত : গোলাম মাওলা রনি

কলিকাল ডেস্ক

ছবি : সংগৃহীত

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ফজলুর রহমানের একটি বক্তব্য ঘিরে বিতর্ক শুরু হয়। পরে ‘উদ্ভট ও শৃঙ্খলা পরিপন্থী’ বক্তব্যের অভিযোগে তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিএনপি। এবার এ প্রসঙ্গে মুখ খুললেন সাবেক এমপি ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি। তিনি তার প্রত্যাহারের সিদ্ধান্ত জানান।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাস দেন।

তিনি বলেছেন, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান জীবনের ঝুঁকি নিয়ে নেতা এবং দলকে যোনি, মলদ্বার, পুরুষলীঙ্গ, রুপি ও তর্জনীর কবল থেকে রক্ষার জন্য অশ্লীল মাস্টার মাইন্ডদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। তার সঙ্গে লড়াই করার মতো শব্দ, ভাষা, বুদ্ধি, কৌশল এবং শক্তি প্রতিপক্ষের নিকট ছিল না। ফলে তারা ভিন্ন কৌশল অবলম্বন করলো। তারা ফজলুর রহমানকে আওয়ামী দোসর হিসাবে ট্যাগ দিতে আরম্ভ করলো। বলল সে বিএনপির আপদ। আর বিএনপি সেই ফাঁদেই পা দিলো।

সাবেক এই এমপি বলেন, বিএনপি নেতারা ভয়কে ভর করে ক্ষমতায় যেতে চায়। শত্রুকে তুষ্ট করে রাজনীতি করতে চায় এবং লড়াই না করে সমঝোতার পথে সফলতা খুঁজে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে ২০০৬ থেকে আজ অবধি যে প্রতিকূল সময় বিএনপি পার করছে তা থেকে তারা শিক্ষা নেয়নি। কঠিন সময় যে শক্ত সামর্থ্যবান মানুষ তৈরি করে তার কয়জন এখন বিএনপিতে আছে। তা নাহলে শেখ হাসিনার ভয়ে পালিয়ে যাওয়া অশিক্ষিত, বর্বর, মুর্খ এবং মানসিক ভারসাম্যহীনরা বিএনপি নেতাদের বিরুদ্ধে ভিডিও বানাবে। আর এই ভয়ে দলীয় হাইকমান্ড শত্রুদের তুষ্ট করতে পাইকারি হারে একের পর এক শোকজ বহিষ্কার নাটক করে যেভাবে দলের সর্বনাশ করছে, তাতে করে দেশে আরেকটি নতুন জাতীয় পার্টি তৈরির সম্ভাবনা প্রকট হয়ে উঠেছে।

পরিশেষে গোলাম মাওলা রনি বলেন, আমি মনে করি এই মুহূর্তে ফজলুর রহমানের বিরুদ্ধে ইস্যু করা শোকজ প্রত্যাহার করা উচিত। তার বিষয়ে তদন্তের জন্য কমিটি করা উচিত। তাকে ভালো না লাগলে সম্মানজনকভাবে বিদায় জানানো উচিত।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

৫ জেলায় নতুন ডিসি নিয়োগ
অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান
ঈদ উপলক্ষে পরিচ্ছন্নতা কর্মীদের আর্থিক সহায়তা দিলেন প্রধানমন্ত্রী
লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী
‘গণভোটের রায় বাস্তবায়ন করতে হলে সংবিধান সংশোধন করতে হবে’
সংসদে দেখে দেখে বলা অনুমোদিত না: স্পিকার
মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের পথে
৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের পরিকল্পনা নিয়েছে সরকার
শিশু হত্যাকারী নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যা করব: ইরান
হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান ট্রাম্পের
জামায়াতকে রাজনৈতিকভাবে নেতৃত্ব দিচ্ছে এনসিপি: সামান্তা শারমিন
বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন জামায়াত নেতা
জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহার
মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে আজ
সংসদ অধিবেশন শুরু
সোমবার দিনাজপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
দেশে যেন ফ্যাসিস্ট যুগের পুলিশ না থাকে: আইজিপি
আরও পাঁচটি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ
ওসমান হাদি হত্যাকাণ্ডের দুই আসামিকে পালাতে সহায়তাকারী ফিলিপ আটক
তুলে দেওয়া হচ্ছে তেলের রেশনিং পদ্ধতি

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.