সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২, ২৬ রমজান ১৪৪৭, বসন্তকাল

বুলু বললেন

‘ঘরে ঘরে গিয়ে জান্নাতের টিকিট বিক্রি করছে জামায়াত’

কলিকাল প্রতিনিধি

ছবি : দৈনিক কলিকাল

ঘরে ঘরে গিয়ে জান্নাতের টিকিট বিক্রি করছে জামায়াতে ইসলামী—এমন মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে কুমিল্লা সদরে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বুলু বলেন, যারা এই নির্বাচনে বিএনপিকে বলেন—বিএনপি নাকি প্রশাসন দখল করে আছে, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই—কারা প্রশাসন দখল করেছেন?

তিনি আরও বলেন, আজকে বাংলাদেশে আসছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বা বৈষম্যবিরোধী ভাইয়েরা। তারা যদি কোনো চাঁদা বা কিছু নেয়, সেটা ডোনেশন হয়ে যায়। আর জামায়াত বিভিন্ন ব্যাংক, বীমা বা শিক্ষা প্রতিষ্ঠান অটোমেটিক্যালি দখল করে ফেলেছে, সেটাকে বলা হয় পুনরুদ্ধার। কিন্তু বিএনপি যদি ১০টা নেয়, সেটা চাঁদাবাজি হয়ে যায়।

জামায়াতের নির্বাচনী প্রচারণা নিয়ে সমালোচনা করে বুলু বলেন, জামায়াতে ইসলাম করলে নাকি বেহেশতে যাওয়া যায়। তাদের নেতারা মহিলা কর্মীদের দিয়ে বাড়ি বাড়ি গিয়ে আমাদের মা-বোনদের এ কথাই বলেন। কিন্তু যারা এমন কথা বলতে পারে, তারা মুসলমান হতে পারে না। কারণ, বেহেশতে যাওয়ার সিদ্ধান্ত একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারেন না। কে বেহেশতে যাবে আর কে দোজখে যাবে—তা নির্ধারণ করার ক্ষমতা শুধুমাত্র আল্লাহর।

দলটির আমির ডা. শফিকুর রহমান সম্পর্কে তিনি আরও বলেন, তাকে একবার বলেছিলাম—আপনাকে তো জামায়াতের লোকেরা সাক্ষাৎ আল্লাহর ওলি বানিয়ে দিয়েছেন। আমাদের জন্য একটু দোয়া-ফিকির করেন, বাংলাদেশ যেনো বহির্শত্রু থেকে রক্ষা পায়। আমরা সবাই যেন হেদায়েতের পথে চলতে পারি।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

৫ জেলায় নতুন ডিসি নিয়োগ
অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান
ঈদ উপলক্ষে পরিচ্ছন্নতা কর্মীদের আর্থিক সহায়তা দিলেন প্রধানমন্ত্রী
লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী
‘গণভোটের রায় বাস্তবায়ন করতে হলে সংবিধান সংশোধন করতে হবে’
সংসদে দেখে দেখে বলা অনুমোদিত না: স্পিকার
মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের পথে
৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের পরিকল্পনা নিয়েছে সরকার
শিশু হত্যাকারী নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যা করব: ইরান
হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান ট্রাম্পের
জামায়াতকে রাজনৈতিকভাবে নেতৃত্ব দিচ্ছে এনসিপি: সামান্তা শারমিন
বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন জামায়াত নেতা
জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহার
মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে আজ
সংসদ অধিবেশন শুরু
সোমবার দিনাজপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
দেশে যেন ফ্যাসিস্ট যুগের পুলিশ না থাকে: আইজিপি
আরও পাঁচটি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ
ওসমান হাদি হত্যাকাণ্ডের দুই আসামিকে পালাতে সহায়তাকারী ফিলিপ আটক
তুলে দেওয়া হচ্ছে তেলের রেশনিং পদ্ধতি

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.