শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২, ২৪ রমজান ১৪৪৭, বসন্তকাল

ময়মনসিংহ জেলার ত্রিশালে

মসজিদে চুরি করতে গিয়ে গণপিটুনিতে একজন নিহত

কলিকাল প্রতিনিধি

ছবি : সংগৃহীত

ময়মনসিংহের ত্রিশালে মসজিদে চুরি করতে গেলে রানা মিয়া (৩৫) নামে এক যুবককে স্থানীয় জনতা গণপিটুনিতে হত্যা করেছে।

ঘটনা ঘটেছে রোববার (২৪ আগস্ট) মধ্যরাতে মঠবাড়ী ইউনিয়নের রায়মনি মধ্যপাড়া বাইতুল রহমান জামে মসজিদে। নিহত রানা মিয়া ময়মনসিংহ সদর উপজেলার পরাণগঞ্জ ইউনিয়নের হিরন পলাশিয়া গ্রামের আমছর আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই মসজিদে সম্প্রতি একাধিকবার চুরির ঘটনা ঘটায় এলাকাবাসী ক্ষুব্ধ ছিলেন। রোববার রাতে চুরি করার চেষ্টা করার সময় রানা মিয়াকে হাতেনাতে ধরে মসজিদ কমিটি মাইকিং করে জনতাকে জড়ো করে। উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয়, এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মেদ জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। তিনি আরও জানান, নিহত রানা মিয়ার বিরুদ্ধে ছিনতাই ও চুরিসহ অন্তত পাঁচটি মামলা রয়েছে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

‘ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার’
শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন আজ
নকলায় নবনির্বাচিত এমপি ফাহিম চৌধুরীকে সংবর্ধনা
যুক্তরাষ্ট্রকেই বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার দাবি
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতন থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
শনিবার ২৪টি ফ্লাইট বাতিল
মেঘনার তীর রক্ষা বাঁধ পরিদর্শনে মন্ত্রী-হুইপ
যুক্তরাষ্ট্র ও তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী
ইমাম ও মুয়াজ্জিনের সম্মানি প্রদান কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মোজতবা খামেনির তথ্য দিতে পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
সরকারি কর্মকর্তাদের ওমান ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের
ইরানের ব্যাপক হামলায় জ্বলছে ইসরায়েল
টিসিবির পণ্য কালোবাজারে বিক্রির অভিযোগ
ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন আজ
ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই আসে না: শিক্ষামন্ত্রী
এসএসসি তথা পাবলিক পরীক্ষা আইন পরিবর্তন করতেই হবে: শিক্ষামন্ত্রী
মির্জা আব্বাসের দ্বিতীয় দফার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন
‘ভারতের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চ্যালেঞ্জ আছে’
মির্জা আব্বাসের দ্বিতীয় দফার অস্ত্রোপচার চলছে
কাতারে আটকে পড়া ৪৩০ জন বাংলাদেশি দেশে ফিরেছে

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.