সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২, ২৬ রমজান ১৪৪৭, বসন্তকাল

ভোটার তালিকা থেকে ছাত্রলীগের নাম বাতিলের দাবি

ক্যাম্পাস প্রতিনিধি, রাবি

ছবি : দৈনিক কলিকাল

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের ভোটার তালিকা থেকে ছাত্রলীগের নাম বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি করেছে রাবি ছাত্রদল।

সোমবার (২৫ আগস্ট) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের দলীয় ট্রেন্টের সামনে বিক্ষোভ করেন তারা।

ছাত্রদলের পাঁচ দফা হলো- ১. ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষ ও বিদেশি শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করেই রাকসু নির্বাচন করা।

২. রাকসুর ভোটকেন্দ্র অ্যাকাডেমিক ভবনে অন্তর্ভুক্ত করা।

৩. ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ করে নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু করতে হবে।

৪. আবাসিক হলে সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনের সহবস্থান নিশ্চিত করতে হবে।

৫. বৈষম্যহীন, গণতান্ত্রিক ও অংশগ্রহণমূলক রাকসু নির্বাচন নিশ্চিত করতে হবে।

এ সময় ‘রাকসু ফি দিয়েছি, ভোটার হতে চেয়েছি’, ‘ভোট আমার অধিকার, তুমি কে বাদ দেয়ার’, ছবি ছাড়া তালিকা, মানিনা মানব না’ এসব স্লোগানে প্রকম্পিত করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান মিঠু বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জুলাই আন্দোলনের অন্যতম স্টেকহোল্ডার। আপনারা রাকসু নির্বাচন নিয়ে আল-কায়েদার মতো আচরণ করবেন না। যদি করেন, তাহলে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব। ছবিসহ ভোটার তালিকা প্রকাশ করতে হবে, কিন্তু তা এখনও হয়নি। এভাবে চলতে থাকলে সাধারণ শিক্ষার্থীরা আপনাদের বয়কট করবে। অনতিবিলম্বে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণসহ সকলকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে তালিকা প্রকাশ করতে হবে।

রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, রাকসু নির্বাচন কমিশনের কিছু শিক্ষক এবং বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি নির্দিষ্ট সংগঠনকে প্রাধান্য দিয়ে রাকসু নির্বাচনকে রুয়ার মতো দখল করার চেষ্টা করছে। এ বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানপন্থী পেত্মাতারা প্রথম বর্ষের শিক্ষার্থীদের বাদ দিয়ে রাকসু নির্বাচনের ভোটার তালিকা করেছে। প্রথম বর্ষের শিক্ষার্থীদের ছাড়া রাবি ছাত্রদল রাকসু নির্বাচন যাবে না।

তিনি আরও বলেন, ছাত্রদলের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে প্রশাসন। কারণ ছাত্রদল সিনেট ও রাকসুতে আসলে তাদের অন্যায়ের বিরুদ্ধে আমরাই কথা বলব। আমাদের পাঁচ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাকসুতে যাব না। বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি আগামী ১০দিনের মধ্যে রাকসু নির্বাচনের সঠিক রোডম্যাপ দিতে পারে তাহলে ছাত্রদল অবশ্যই রাকসু নির্বাচনে অংশগ্রহণ করবে।

এ সময় শাখা ছাত্রদল ও বিভিন্ন হল ইউনিটের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ত্বক কালচে হওয়ার কারণ
৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
ইসরাইলে নতুন করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের
৫ জেলায় নতুন ডিসি নিয়োগ
অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান
ঈদ উপলক্ষে পরিচ্ছন্নতা কর্মীদের আর্থিক সহায়তা দিলেন প্রধানমন্ত্রী
লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী
‘গণভোটের রায় বাস্তবায়ন করতে হলে সংবিধান সংশোধন করতে হবে’
সংসদে দেখে দেখে বলা অনুমোদিত না: স্পিকার
মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের পথে
৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের পরিকল্পনা নিয়েছে সরকার
শিশু হত্যাকারী নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যা করব: ইরান
হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান ট্রাম্পের
জামায়াতকে রাজনৈতিকভাবে নেতৃত্ব দিচ্ছে এনসিপি: সামান্তা শারমিন
বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন জামায়াত নেতা
জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহার
মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে আজ
সংসদ অধিবেশন শুরু
সোমবার দিনাজপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.