বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২, ১৫ রমজান ১৪৪৭, বসন্তকাল

‘প্লাস্টিকের তৈরি’ শরীর নিয়ে জবাব দিলেন মৌনী রায়

বিনোদন ডেস্ক

ছবি : সংগৃহীত

শরীরের অধিকাংশই নাকি ‘প্লাস্টিকের তৈরি’! অতিরিক্ত অস্ত্রোপচার তাকে কুৎসিত করে তুলেছে বলেও কটাক্ষ করে বলেছেন নেটিজেনরা। এবার সেই প্রসঙ্গে অনুরাগীদের পাল্টা জবাব দিলেন মৌনী রায়।

নিজের সৌন্দর্যে শান দিতে শরীরে ছুরি-কাঁচি চালিয়েছেন- এমন তারকার সংখ্যা কম নয়। বলিউডে কান পাতলে ভেসে আসে এমন অজস্র নাম। অভিনেত্রী শ্রীদেবী থেকে শুরু করে প্রিয়াংকা চোপড়া-দীর্ঘ এ তালিকা। সেই তালিকারই অন্যতম নাম অভিনেত্রী মৌনী রায়।

‘হেয়ারলাইন কারেকশন’, ‘ব্রেস্ট ইমপ্ল্যান্ট’, ‘লিপ জব’-নিজেকে বাহ্যিকভাবে আরও সুন্দর করে তুলতে চেষ্টার খামতি রাখেননি অভিনেত্রী মৌনী রায়। তার ‘লিপ সার্জারি’ নিয়ে সবচেয়ে বেশি চর্চা হচ্ছে। অস্ত্রোপচারের আগে তার ঠোঁটের গড়ন ছিল একেবারে পাতলা ও সরু। ক্যারিয়ারের প্রথম দিকের কিছু ধারাবাহিকে অভিনয় করার সময় মৌনীর ঠোঁট আলাদা করে চোখে পড়ত না। তবে তার পরেই বদল আসে ঠোঁটে। মোটা ও ফোলা ঠোঁটে মৌনীর সৌন্দর্য আরও ধারালো হয়ে ওঠে।

আর এ নিয়ে এখন তাকে শুনতে হচ্ছে তার শরীরের অধিকাংশই নাকি প্লাস্টিকের তৈরি। অতিরিক্ত অস্ত্রোপচারই তাকে ‘কুৎসিত’ করে তুলেছে- এমন অভিযোগ করেছেন সামাজিক মাধ্যমের নেটিজেনরা। কেউ বলেছেন, অন্তত কোনো ভালো চিকিৎসকের কাছে যেতে পারতেন।

এর আগে মৌনী বিভিন্ন সময় জানিয়েছেন, ধনুকের মতো ভ্রু চাই তার। অভিনেত্রী নাকি ‘ব্রাও লিফট’ করান। এটা মূলত ভ্রুর সৌন্দর্য বাড়ানোর অস্ত্রোপচার। বিদেশে গিয়ে নাকি স্তনযুগলের অস্ত্রোপচারও সেরেছেন তিনি। তারপর থেকে ক্যারিয়ারের শুরুর দিকের মৌনীর সঙ্গে এখনকার মৌনীর কোনো মিল খুঁজে পান না নেটিজেনরা।

তবে এই প্রথম নয়, এর আগেও লাগাতার তার অস্ত্রোপচার নিয়ে প্রশ্ন উঠেছে। আগে অবশ্য মৌনী রায় জানিয়েছিলেন, তিনি নেতিবাচক কথায় পাত্তা দেন না। তবে এবার চুপ থাকলেন না অভিনেত্রী।

ট্রলারদের কড়া জবাব দিয়ে মৌনী রায় বলেন, “জীবনে আপনারা একটু সময়োপযোগী কাজ করুন। সামাজিক মাধ্যমে নিজেদের কাজের কথা বলুন, মানুষকে ভালোবাসুন। তা না হলে জীবনটাই ব্যর্থ। আচ্ছা চললাম।”

এরপরও নেটিজেনদের মাঝে তাকে নিয়ে বেশ সমালোচনা লক্ষ্য করা যায়। তারা এই অভিনেত্রীর পাাল্টা জবাবে নানা মন্তব্যে ভরিয়ে দিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যম।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

আমিরাতে আটকে পড়া ২৭ জন ফ্লাইট ক্রুকে দেশে ফিরিয়ে এনেছে ইউএস-বাংলা
নতুন গভর্নরের নিয়োগ বাতিলের দাবি টিআইবির
বিদ্যুৎ ব্যবহারে আরও সাশ্রয়ী হতে পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী
ইরানের পুরো আকাশসীমা দখলে নিচ্ছে ইসরায়েল
নেপালে নির্বাচন আজ
গত ছয়দিনে মোট ২১০টি ফ্লাইট বাতিল
এনসিপির সঙ্গে মার্কিন সহকারীর বৈঠক স্থগিত
‘সংবিধান অনুযায়ী বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ শেষ হয়নি’
কুয়েতে ড্রোন হামলায় ডুবল তেলবাহী ট্যাংকার
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদ সভা অনুষ্ঠিত
ইরানকে হামলা বন্ধের আহ্বান জানাল আরব লীগ
দুবাইয়ে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি দেশে ফিরেছে
মার্কিন সিনেটে যুদ্ধবিরোধী প্রস্তাব নাকচ
ইসরায়েলে ধেয়ে আসছে ইরানি মিসাইলের নতুন বহর
মধ্যপ্রাচ্যের ভয়ারহতা জানালেন এশা
মামলা তুলে নিতে চাপ প্রয়োগ করা হচ্ছে!
মার্কিন হামলায় ইরানি যুদ্ধজাহাজডুবি, নিহত ৮০
দেশে ফিরেছেন আলোচিত তিথি
জনগণের ম্যান্ডেটের প্রতি সরকার শ্রদ্ধাশীল: তথ্যমন্ত্রী
বিশ্বকাপে ইরানের খেলা নিয়ে যা বললেন ট্রাম্প

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.