বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩, ৩ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

১৮ সালের নির্বাচনের কলঙ্ক মোচনে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে পুলিশ : ডিএমপি

কলিকাল প্রতিনিধি

ছবি : সংগৃহীত

আগামী জাতীয় নির্বাচন যাতে সুন্দর ও সুষ্ঠু হয় সেজন্য এখন থেকে কাজ শুরু করেছে পুলিশ বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

তিনি বলেন, পাশাপাশি ২০১৮ সালের নির্বাচনের মতো কলঙ্ক মোচনের জন্যও পুলিশ এখন থেকে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে।

শুক্রবার (২২ আগস্ট) রাতে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা জানান।

ডিএমপি বলেন, প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সে লক্ষ্যে পুলিশ কাজ শুরু করে যাচ্ছে। ২০১৮ সালের নির্বাচনে পুলিশ যে কলঙ্কিত হয়েছিল সেই কলঙ্ক মোচনের জন্য আমরা এখন থেকে প্রস্তুতি নিচ্ছি। এজন্য আপনাদের সাহায্য সহযোগিতা লাগবে।

তিনি আরও বলেন, সর্বজনগ্রাহ্য, নিরপেক্ষ একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন দেশে বিদেশে সবার কাছে গ্রহণযোগ্যতা পাবে এবং নিরপেক্ষ একটি নির্বাচন আমাদের দেশে অতীব জরুরি।

গত বছরের ৫ আগস্টের পর পুলিশের মনোবল ভেঙে পড়ে উল্লেখ করে ঢাকার পুলিশ প্রধান বলেন, তবে সম্মিলিত প্রচেষ্টায় সেই মনোবল ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

ক্র্যাবের সদস্যরা আমার সহকর্মী উল্লেখ করে ডিএমপি কমিশনার সাজ্জাত আলী বলেন, অপরাধ সাংবাদিক কাজ আর পুলিশের কাজ প্রায় একই। ডিএমপি কব সময় ক্র‍্যাবের পাশে থাকবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মির্জা মেহেদী তমাল এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এমএম বাদশা।

এর আগে ক্র্যাব সদস্যদের কৃতি সন্তানদের মধ্যে এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ রেজাল্ট করায় তাদের হাতে ক্রেস্ট তুলেন দেন ডিএমপি কমিশনার।

অপরাধ সাংবাদিকদের সংগঠনটির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সকালে ক্র্যাব কার্যালয়ে কেক কাটার পর বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। বিকেলে সদস্যদের হেলথ টেস্ট এবং রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে গান পরিবেশন করবেন দেশবরেণ্য শিল্পী আসিফ আকবর।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন সিইসি
জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে গরুবাহী পিকআপের সংঘর্ষ
হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু
সেনাবাহিনীর ভূমিকা জাতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ রাখবে: সেনাপ্রধান
দেশ স্থিতিশীল হওয়ায় ব্যারাকে ফিরে যাচ্ছে সেনাসদস্যরা
রামিসা হত্যার বিচার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
শিক্ষাব্যবস্থায় আসছে বড় পরিবর্তন: শিক্ষা প্রতিমন্ত্রী
গণমাধ্যম কমিশন গঠন নিয়ে নতুন তথ্য জানালেন তথ্যমন্ত্রী
রাজধানীতে শিশুর গলাকাটা লাশ উদ্ধার
টিকা সংকটের বিষয়ে অন্তর্বর্তী সরকারকে আগেই সতর্ক করেছিল ইউনিসেফ
হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু
বিদ্যুতের দাম ইউনিট প্রতি ২১ শতাংশ পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব
দুর্যোগ ব্যবস্থাপনা, গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তি প্রস্তরস্থাপন করলেন প্রধানমন্ত্রী
সকল চিকিৎসক-স্বাস্থ্যকর্মীর ছুটি স্থগিত
ওমানে মৃত্যু: ৪ ভাইয়ের মরদেহ আজ রাতে দেশে ফিরবে
সেতুমন্ত্রী অবরুদ্ধ, উদ্ধার করল পুলিশ!
পাকিস্তানকে হোয়াইটওয়াশের পথে বাংলাদেশ
যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে যেসব শর্ত দিয়েছে ইরান
নকলায় ভূমি সেবা মেলা শুরু
সমুদ্রপাড়ে ফুরফুরে মেজাজে প্রভা

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.