বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২, ২১ রমজান ১৪৪৭, বসন্তকাল

শ্বাসরুদ্ধকর ম্যাচ জিতে সিরিজ অস্ট্রেলিয়ার

ক্রীড়া ডেস্ক

ছবি : সংগৃহীত

দক্ষিণ অফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। শনিবার (১৬ আগস্ট) প্রোটিয়াদের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলের নৈপুণ্যে দুই উইকেটে জয় পায় টিম অস্ট্রেলিয়া।

চাপের মুখেই যেন আজ নিজের সেরা ইনিংস খেললেন গ্লেন ম্যাক্সওয়েল। এর আগে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে চাপের মুখে বিষ্ফোরক ইনিংস খেলে দলকে জিতিয়েছিলেন তিনি। এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও খাদের কিনারা থেকে অস্ট্রেলিয়াকে জেতালেন এ অজি অররাউন্ডার।

কেয়ার্নসের কাজালি স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে দক্ষিণ আফ্রিকার দেয়া ১৭৩ রানের লক্ষ্যে ১ বল হাতে রেখে পেরিয়ে যায় স্বাগতিকরা। সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া ১৭ ও দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকা জিতেছিল ৫৩ রানে। ফলে আজ শেষ ম্যাচটি ছিল অঘোষিত ফাইনাল।

এদিন টস হেরে ব্যাট করতে নেমে ৪৯ রান তুলতেই ৩ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। চারে নামা ডেওয়াল্ড ব্রেভিসের দারুণ এক ইনিংসে প্রোটিয়ারা লড়াকু স্কোর দাঁড় করায়। মাত্র ২৬ বলে ৫৩ রান করেন তিনি। ‘বেবি এবি’ খ্যাত এ ডানহাতি ব্যাটার ছয়টি ছক্কার পাশাপাশি একটি চার মারেন।

এছাড়া ওপেনার রিকেলটন ১৩ বলে ১৩, তিনে নামা লুহান প্রিটোরিয়াস ১৫ বলে ২৪ এবং পাঁচে নামা ত্রিস্টান স্টাবস ২৩ বলে ২৫ রান করেন। লোয়ারের রেসি ফন ডার ডুসেন ২৬ বলে ৩৮ রানের হার না মানা ইনিংস খেলেন। অস্ট্রেলিয়ার হয়ে নাথান এলিস তিনটি এবং জশ হ্যাজেলউড ও অ্যাডাম জাম্পা দুটি করে উইকেট নেন।

রান তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে ৮ ওভারে ৬৬ রান যোগ করেন অজি ওপেনার ট্রাভিস হেড ও মিচেল মার্শ। হেড ১৮ বলে ১৯ ও মার্শ ৩৭ বলে ৫৪ রান করেন। ক্যামেরুন গ্রিন ৯ ও টিম ডেভিড ১৭ রান করে ফিরে যান। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে একপর্যায়ে বেশ চাপে পড়ে অস্ট্রেলিয়া। সেখান থেকে দলকে ম্যাচ জেতান গ্লেন ম্যাক্সওয়েল।

৩৬ বলে ৬২ রানের হার না মানা ইনিংস খেলেন ম্যাক্সওয়েল। শেষ ওভারে দায়িত্ব পুরোটাই নিজের কাঁধে নিয়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। দক্ষিণ আফ্রিকার করবিন বোচ ৪ ওভারে ২৬ রান দিয়ে ৩ উইকেট নেন। কাগিসু রাবাদা ৪ ওভারে ৩২ ও মাপাকা ৩ ওভারে ৩৬ রান দিয়ে নেন ২ উইকেট।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন মামুনুল হক
প্রধানমন্ত্রীর সাথে এবি পার্টির চেয়ারম্যানের সাক্ষাৎ
প্রাথমিক বৃত্তি পরীক্ষার নতুন নীতিমালা জারি
হরমুজে মাইন বসাচ্ছে ইরান, ট্রাম্পের হুঁশিয়ারি
স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে ধর্ষণ, তিনজনের মৃত্যুদণ্ড
স্পিকার-ডেপুটি স্পিকারের শপথ পড়াবেন রাষ্ট্রপতি: সালাহউদ্দিন
পাকিস্তানের বিপক্ষে রেকর্ড জয় বাংলাদেশের
মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সংকটে ৩৯১ ফ্লাইট বাতিল
হাইপারসনিক ছাড়াও ৩ ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
হত্যা ও ধর্ষণের হুমকি, জিডি করলেন তিথি
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নতুন এমডি বাছির জামাল
চ্যাম্পিয়ন্স লিগে নিউক্যাসেলের সাথে ড্র বার্সেলোনার
আই হ্যাভ অ্যা প্ল্যান: ট্রাম্প
রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের
সংসদে আসেন, তারপর গণভোটের বিষয়ে সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী
খাদ্যসামগ্রী ও জরুরি ওষুধসহ কয়েক টন ত্রাণ সামগ্রী ইরানে পাঠিয়েছে আজারবাইজান
ইরান যুদ্ধে নতুন বার্তা আমিরাতের
ঢাবিতে পিটিয়ে হত্যা: ২২ আসামিকে গ্রেপ্তারে পরোয়ানা
ম্যানেজিং কমিটি সভাপতি পদের জন্য স্নাতক পাসের শর্ত বাতিল
ট্রাম্পের বক্তব্যের পর তেলের দামে সুখবর

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.