মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২, ২১ শাবান ১৪৪৭, শীতকাল

নতুন সংবিধান প্রণয়নে বাধা দিলে, রাজপথে নামতে ১ সেকেন্ডও লাগবে না : আখতার

কলিকাল প্রতিনিধি

ছবি : সংগৃহীত

নতুন সংবিধান প্রণয়নকে বাধাগ্রস্ত করলে রাজপথে নামতে এক সেকেন্ডও লাগবে না, বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।

আজ শনিবার (১৬ আগস্ট) রাজধানীর বাংলামোটরে ‘জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

আখতার হোসেন বলেন, এখন পর্যন্ত জুলাই সনদের ফাইনাল মতামত পাইনি। এ বিষয়ে ইউনূস সরকার পাশ কাটিয়ে গেছেন।

এখন পর্যন্ত ২০টি বিষয় নিয়ে কমিশনে আলোচনা হয়েছে উল্লেখ করে বলেন, আমরা যখন ঐকমত্য কমিশনে দ্বিতীয় দফার বৈঠকগুলো শুরু করি, তখন সংস্কার প্রস্তাবনাগুলো কমিশন যেভাবে উপস্থাপন করেছে ঠিক সেভাবে যেন গ্রহণ করা হয় এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্য তৈরি হয়, সে ব্যাপারে কমিশনের জোর প্রচেষ্টা লক্ষ্য করেছি। কিন্তু যখনই সংস্কারের প্রস্তাবনাগুলো বাস্তবায়নের বিষয় উত্থাপন করা হল, কমিশন কাদের চাপে পড়ে যেন ম্রিয়মাণ হয়ে গেছে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.