রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২, ১৯ শাবান ১৪৪৭, শীতকাল

বেগম খালেদা জিয়াকে কারাগারে অমানবিক নির্যাতনের শিকার হতে হয়েছে : মির্জা আব্বাস

কলিকাল প্রতিনিধি

ছবি : সংগৃহীত

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে কারাগারে অমানবিক নির্যাতনের শিকার হতে হয়েছে বলে অভিযোগ করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি এ ঘটনার সঙ্গে জড়িতদের বিচার দাবি করেছেন।

আজ শুক্রবার (১৫ আগস্ট) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এ অভিযোগ করেন। রাজধানীর বিভিন্ন মসজিদ, মাদরাসা ও এতিমখানায়ও এ উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মির্জা আব্বাস বলেন, দেশনেত্রীকে পরিত্যক্ত কেন্দ্রীয় কারাগারের এমন একটি কক্ষে রাখা হয়েছিল, যেখানে ইঁদুর-পোকামাকড়ের উৎপাত ছিল। কয়েকজন জেলার ও ডেপুটি জেলার অন্যায়ভাবে তাকে ছাদের ওপরের একটি কক্ষে রেখেছিল।

তিনি আরো বলেন, বিএনপির দুর্দিনে খালেদা জিয়া দৃঢ় মনোবল ও আপোষহীন নেতৃত্ব দিয়ে দলকে এগিয়ে নিয়েছেন।

২০০৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে কারাগারে যান খালেদা জিয়া। দীর্ঘ সময় অসুস্থ থাকলেও তৎকালীন আওয়ামী লীগ সরকার বিদেশে চিকিৎসার অনুমতি দেয়নি। ২০২০ সালের ২৫ মার্চ করোনা পরিস্থিতিতে শর্তসাপেক্ষে তাকে মুক্তি দিয়ে গুলশানের ‘ফিরোজা’ বাসায় রাখা হয়।

এদিনের মিলাদে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খানসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.