মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২, ২১ শাবান ১৪৪৭, শীতকাল

জামায়াত সিলেকশন নয়, ইলেকশন চায় : ডা. তাহের

কলিকাল প্রতিনিধি

ছবি : সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, জামায়াত ইলেকশন চায়, সিলেকশন চায় না—মেনেও নেবে না।

তিনি বলেন, সরকারের ঘোষিত নির্বাচনী রোডম্যাপ কেবল একটি রাজনৈতিক দল স্বাগত জানিয়েছে, বাকিরা দেয়নি, কারণ নির্বাচনের আগে রাষ্ট্রীয় সংস্কার, গণহত্যার বিচার ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি।

আজ বুধবার বিকেলে রাজধানীর বিজয়নগর রোডে (পানির ট্যাংকি সংলগ্ন সড়ক) ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ জামায়াত আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

ড. তাহের বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর জনগণ একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আশা করেছিল। অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তা উপেক্ষা করেছে।

তিনি সরকারের উদ্দেশে বলেন, যে চেয়ারে বসেছেন, আগে তা সংস্কার করুন। সংস্কারহীন চেয়ারে বসে প্রতিশ্রুতি ভুলে গেছেন।

পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচনের দাবিতে তিনি বলেন, সুজনের জরিপে ৭১ শতাংশ মানুষ এ পদ্ধতিকে সমর্থন করেছে। কিন্তু একটি দল জনগণের মতের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, কারণ এতে ভোট কারচুপি ও ফ্যাসিবাদ প্রতিষ্ঠা সম্ভব হবে না।

সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.