শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৪ মাঘ ১৪৩২, ১৮ শাবান ১৪৪৭, শীতকাল

প্রধান উপদেষ্টা জুলাই সনদকে প্রশ্নবিদ্ধ করেছেন: ইসলামী আন্দোলন

কলিকাল প্রতিনিধি

ছবি : সংগৃহীত

জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটি বলেছে, জাতীয় ঐকমত্য ও জুলাই সনদ হওয়ার আগেই নির্বাচনের তারিখ ঘোষণা করে প্রধান উপদেষ্টা জুলাই সনদকে প্রশ্নবিদ্ধ করেছেন। জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে।

বুধবার (১৩ আগস্ট) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরউদ্দীনের সঙ্গে বৈঠক শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, বিদ্যমান পদ্ধতি বাতিল করে পিআর পদ্ধতিতে নির্বাচন চান তারা। পিআর পদ্ধতিতে নির্বাচন এখন গণদাবি। এই দাবি নিয়ে জনগণের কাছে যাবেন তারা।

এর আগে ইসলামী আন্দোলনের মহাসচিব ইউনুস আহমাদের নেতৃত্বে ৪ সদস্যের একটি প্রতিনিধিদল সিইসির সঙ্গে বৈঠক করেন। প্রতিনিধিদলে আরও ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন্দ, সিনিয়র যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান ও যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.