শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৪ মাঘ ১৪৩২, ১৮ শাবান ১৪৪৭, শীতকাল

কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের ‘কলিজা’ খুলে নেয়ার হুমকি বিএনপি নেতার!

কলিকাল প্রতিনিধি

ছবি ডিজাইন : দৈনিক কলিকাল

কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর শামছুল ইসলামকে ‘কলিজা খুলে নেয়ার’ হুমকি দেয়া হয়েছে। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়া এ হুমকি দিয়েছেন।

তাদের কথোপকথনের একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তবে বিএনপি নেতা আব্দুল গফুর ভূইয়া ওই কল রেকর্ডকে এডিটেড বলে দাবি করেছেন।

মঙ্গলবার (১২ আগস্ট) সকাল থেকে ওই কল রেকর্ডটি ভাইরাল হয়। আব্দুল গফুর ভূইয়া কুমিল্লার নাঙ্গলকোটের সাবেক সংসদ সদস্য।

১ মিনিট ৫২ সেকেন্ডের ভাইরাল ওই কল রেকর্ডে আব্দুল গফুর ভূইয়াকে চিৎকার করে কথা বলতে শোনা যায়- ‘মিডিয়া সেলের সদস্য এখন নাই, এখন নাই সে।’

এ সময় শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শামসুল ইসলামকে বলতে শোনা যায়- সে আমার কাছে এসে আমাকে পরিচয় দিয়েছে। তাৎক্ষণিক গফুর ভূইয়া বলে ওঠেন, ‘পরিচয় দেক, পরিচয় দিলেও একজন সংসদ সদস্যকে আপনি অপমান করতে পারেন না। আমি আপনার অফিসে আছি, আপনাকে অপমান করব। আপনার কত বড় কইলজা অইছে আমি দেখমু আপনারে। আপনারা কে এখানে বসাইছে আমি তার কইলজা খুলিয়ালামু। আপনার কইলজাও খুলবো। বেয়াদবির একটা সীমা আছে। একটা টোকাইর ইয়া নিয়েছেন আপনে। সে একজন কোঅর্ডিনেটর, সে চাকরি করে এখানে, টোকাই।

এ সময় শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শামসুল ইসলামকে বলতে শোনা যায়, উনি পরিচয় দিয়েছেন আমাকে উনি খালেদা জিয়ার প্রেস…। এ কথা বলার সাথে সাথে গফুর ভূইয়া বলে উঠেন, ‘ঠিক আছে, ঠিক আছে আপনি আমাকে বলতেন যে এরকম একটা তদবির আছে ইয়া আছে, ওখানে তো সে ঢুকতে পারবে না। তার ভাই ঢুকতে পারবে না, আপনি ভেজাল লাগাইছেন। একজন ইয়া করি  আপনি এটার দায় দায়িত্ব নিতে হবে। আমি কালকে আপনার বিরুদ্ধে মামলা করব। কত বড় সাহস আপনার আমি দেখে নেব আপনাকে। এখন যদি ফেরত না আনেন ওই কুত্তার বাইচ্চাকে বলেন, বাস্টার্ডকে বলেন, কিসের কোঅর্ডিনেটর তুমি। ইয়া দেখাও, ডকুমেন্ট দেখাও শুয়োরের বাইচ্চাকে। আপনাকে আমি বলছি আপনি এটা সুন্দরভাবে করেন না হলে কিন্তু আপনার ক্ষতি হবে। আপনি অপমানিত হবেন। আমি আপনাকে দেখে নেব। আমি টোকাই না। আই অ্যাম নট কাউ বয়। আই ওয়াজ ল মেকার, আই নো অল। কুত্তার বাইচ্চা ডিসি…শুয়োরের বাইচ্চা।’ এরমধ্যেই কলরেকর্ডটি শেষ হয়।

ভাইরাল ওই কল রেকর্ডের বিষয়বস্তু কী ছিল তা জানা যায়নি। এ বিষয়ে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর শামছুল ইসলাম বলেন, আমি একটা মিটিংয়ে আছি। এ বিষয়টি নিয়ে আমার কোনো মন্তব্য নেই।

ভাইরাল কল রেকর্ড সঠিক কিনা এমন প্রশ্নে শিক্ষা বোর্ড চেয়ারম্যান বলেন, আমি বললাম তো আপনাকে, এ বিষয়ে কোনো মন্তব্য করতে পারব না। আপনার যা বুঝে নেয়ার বুঝে নেন।

বিএনপি নেতা আব্দুল গফুর ভূইয়া বলেন, কল রেকর্ডটি আমি শুনেছি। এটি আমার কল রেকর্ড না। এটাকে এডিট করি করছে- বলেই মোবাইল সংযোগ কেটে দেন তিনি।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন বলেন, এ বিষয়টি আমি অবগত নই। তবে এটি যদি হয়ে থাকে তবে তা দুঃখজনক ব্যাপার। এটা হওয়া উচিত না।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.