রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩, ১ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

বিএনপিকে নিয়ে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে: মির্জা ফখরুল

কলিকাল প্রতিনিধি

ছবি : দৈনিক কলিকাল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির রাজনীতি নিয়ে পরিকল্পিতভাবে মিথ্যাচার ও অপপ্রচার চালানো হচ্ছে।

মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল আয়োজিত ‘যুব সমাজের প্রত্যাশা ও বিএনপির পরিকল্পনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, একটা কথা সব সময় বলা হয়– যত দোষ নন্দ ঘোষ। দেশে যতকিছু খারাপ তার সবই বিএনপির ওপর চাপিয়ে দেওয়া হয়। এগুলো ইচ্ছাকৃতভাবে করা হয়। কারণ, বিএনপি সামনের দিনের সম্ভাব্য সারথি এবং ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার যোগ্য দল। তাই তাকে খাটো করার জন্যই এসব অপপ্রচার।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা একসঙ্গে ১৫ বছর লড়াই করেছি। একসঙ্গে জেলে থেকেছি, কারাগারে থেকেছি। আমাদের নেত্রী খালেদা জিয়া ৬ বছর অন্তরীণ ছিলেন। আমাদের নেতা এখনো নির্বাসিত অবস্থায় আছেন। আমাদের এমন একটা পরিবার নেই, যারা আক্রান্ত হয়নি।’

যুগপৎ আন্দোলনের সঙ্গীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমাদের সংগ্রামের কথাগুলো মনে রেখেই আসুন আমরা সবাই মিলে এই দুঃখ-কষ্টগুলো কাটিয়ে একটা সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখি। আমার ছোট ভাইটার মুখে, বোনটার মুখে একটু হাসি ফুটিয়ে দিই। একটা সুন্দর সমাজ গড়ে তুলি। এটা না-হলে আমাদের এত চেষ্টা, এত সংগ্রাম, এত রক্তপাত সব কিছুই বৃথা হয়ে যাবে।’

বিএনপির মহাসচিব বলেন, ‘একটা যুবকশ্রেণি, তারাই সবকিছু বদলে দিতে পারে এবং দিয়েছে। শেখ হাসিনার মতো ফ্যাসিস্টকে তারা তাড়িয়েছে। আমাদের একটা চমৎকার ভিত্তি তৈরি করে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। যেটা জিয়াউর রহমান মাত্র তিন বছরেই গড়ে তুলেছিলেন।’

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ম্রো জনগোষ্ঠীর প্রথম শিক্ষার্থী য়াপাও ম্রো।
১২ বছর পর সালমানকে ‘হ্যাঁ’ বললেন প্রীতি!
‘তামিম শতভাগ দিয়ে বোর্ডকে গর্বিত করতে পারবে’
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে গ্রেপ্তার ৬৯
এনসিপির জরুরি সংবাদ সম্মেলন
প্রেমে মজেছেন সিডনি সুইনি!
সুনামগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু
হামে আরও চার শিশুর মৃত্যু
নীরবতা ভেঙে কঠিন যে হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা
আবারো হরমুজ প্রণালিতে অবরোধ জারি
‘বিগত দুই সরকারের সময় ঠিকমতো হামের টিকা না দেওয়া ক্ষমাহীন অপরাধ’
এইচএসসি ও সমমানের পরীক্ষা ২ জুলাই থেকে শুরু
সৌদি আরব পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট
বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে আজ সংবাদ সম্মেলন
হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
‘শিক্ষক নিয়োগে মেধাবীদের নির্বাচন নিশ্চিত করা হবে’
‘এই দেশ আমাদের, অন্যকেউ গড়ে দিয়ে যাবেনা’
আজ হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ইসরাইল-লেবাননের যুদ্ধবিরতিকে স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিব

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.