শনিবার, ৭ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২, ১৭ রমজান ১৪৪৭, বসন্তকাল

পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠন চায় ৭১ শতাংশ মানুষ

কলিকাল প্রতিনিধি

ছবি : সংগৃহীত

অধিকাংশ নাগরিক জাতীয় সংসদ কাঠামোয় বড় পরিবর্তনের পক্ষে মত দিয়েছেন। জরিপ অনুযায়ী, ৭১ শতাংশ মানুষ আনুপাতিক বা পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের পক্ষে মত প্রকাশ করেছেন। এছাড়া, ৬৯ শতাংশ অংশগ্রহণকারী ত্রিকক্ষবিশিষ্ট আইনসভা— জাতীয় সংসদ ও সিনেট গঠনের পক্ষে মত দেন।

৬৩ শতাংশ মানুষ ঘূর্ণায়মান পদ্ধতিতে নির্দিষ্ট নারী আসন সংরক্ষণের প্রস্তাবকে সমর্থন করেছেন। একইভাবে, ৬৭ শতাংশ অংশগ্রহণকারী জাতীয় সংসদে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নিয়োগের প্রস্তাবে সম্মতি জানান।

আজ মঙ্গলবার (১২ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সম্মেলন কক্ষে আয়োজিত সুশাসনের জন্য নাগরিকের (সুজন) প্রস্তাবিত জাতীয় সনদ চূড়ান্তকরণে জনমত যাচাইয়ের তথ্য বিশ্লেষণে এসব তথ্য উঠে এসেছে।

জরিপে দেখা গেছে, আইনসভা সংস্কার বিষয়ে জনমত জানাতে ৬৪ জেলার নাগরিকদের নিয়ে ব্যাপক জরিপ পরিচালনা করা হয়েছে। এতে অংশগ্রহণ করেছেন ১ হাজার ৩৭৩ জন উত্তরদাতা, যার মধ্যে নারী ৩৩৫ জন, পুরুষ ১ হাজার ৩৩ জন এবং তৃতীয় লিঙ্গের ৫ জন। জরিপটি মে থেকে জুলাই মাসের মধ্যে সম্পন্ন হয়। এতে মোট ৪০টি প্রশ্ন রাখা হয়, যার উত্তর দেন অংশগ্রহণকারীরা।

এছাড়াও, জরিপ চলাকালে ১৫টি নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়, যেখানে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ তাদের মতামত জানান। এই উদ্যোগের মাধ্যমে আইনসভা সংস্কার প্রস্তাবের বিষয়ে দেশের সর্বস্তরের মানুষের মতামত সংগ্রহ করা হয়েছে।

জরিপে আরও দেখা গেছে, দেশের আইনসভা কাঠামো সংস্কারে নাগরিকদের উল্লেখযোগ্য অংশ সমর্থন জানিয়েছেন। জরিপ অনুযায়ী, ৬৯ শতাংশ মানুষ ত্রিকক্ষবিশিষ্ট আইনসভা (জাতীয় সংসদ ও সিনেটসহ) গঠনের পক্ষে মত দিয়েছেন।

এছাড়া, ৬৩ শতাংশ অংশগ্রহণকারী ঘূর্ণায়মান পদ্ধতিতে নির্দিষ্ট নারী আসন সংরক্ষণকে সমর্থন করেছেন। ৭১ শতাংশ মানুষ আনুপাতিক পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের পক্ষে এবং ৬৭ শতাংশ অংশগ্রহণকারী জাতীয় সংসদে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নিয়োগের প্রস্তাবকে সমর্থন করেছেন।

সভায় উপস্থিত ছিলেন— সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার, সুজনের সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণমাধ্যম ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস, কেন্দ্রীয় সমন্বয়কারী জিল্লুর রহমান, সদস্য এ কে এম আজাদ প্রমুখ।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

১০ হাজার লিটার তেল মজুদের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
স্পিকারকে অবিভাবক মেনেই এগিয়ে যাবেন এমপিরা: তথ্যমন্ত্রী
দুবাই বিমানবন্দরে আংশিক ফ্লাইট চালু
তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: জ্বালানিমন্ত্রী
এক লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দেবে সরকার
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলা
তেল পাচার ঠেকাতে সীমান্তে বিজিবির কড়া পাহারা
‘সংসদের খারাপ সংস্কৃতি আমরা মানুষের মন থেকে মুছে দেব’
১৬ মার্চ থেকে প্রচারণায় নামছে প্রার্থীরা
আজ তারেক রহমানের কারাবন্দি হওয়ার ২০তম বার্ষিকী
‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া
সৌদির তেলের খনি লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা
ইরানে ইতিহাসের ‘বৃহত্তম বোমাবর্ষণ’ হবে আজ রাতে: মার্কিন অর্থমন্ত্রী
অস্কার উপস্থাপনায় প্রিয়াঙ্কা চোপড়া
বোমায় কাঁপছে তেহরান, নিহত বেড়ে ১৩৩২
বদরের যুদ্ধের ঘটনায় মুমিনদের শিক্ষা
বিদায়, বেইলি রোড…
ধেয়ে আসছে কালবৈশাখী ঝড়
জ্বালানি সাশ্রয়ে সতর্কতামূলক নির্দেশনা জারি
ইরানকে অবশ্যই ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ করতে হবে: ট্রাম্প

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.