মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২, ২১ শাবান ১৪৪৭, শীতকাল

১৫ টাকা কেজি দরে চাল পাবে ৫৫ লাখ পরিবার : খাদ্য উপদেষ্টা

কলিকাল প্রতিনিধি

ছবি : সংগৃহীত

আগামী ১৭ আগস্ট থেকে সারাদেশে ১৫ টাকা কেজি দরে চাল পাবে ৫৫ লাখ পরিবার। এ উপলক্ষে সারাদেশে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় উপকারভোগীদের তালিকা প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

আজ সোমবার (১১ আগস্ট) বিকেলে মানিকগঞ্জ সার্কিট হাউসে খাদ্যবান্ধব কর্মসূচি বিষয়ক মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর—এই চার মাস টানা চলবে এই কর্মসূচি। এ ছাড়া ২০২৬ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারির পর আরো দুই মাস এই কর্মসূচি চলবে।

তিনি বলেন, এই কর্মসূচিতে ছয় মাসের জন্য লাগবে ১০ লাখ মেট্রিক টন চাল। প্রয়োজন হলে বিদেশ থেকে ৪ লাখ টন চাল ইনপুট (আমদানি) করা হবে।

বাজারে চালের দাম বৃদ্ধির বিষয়ে জানতে চাইলে খাদ্য উপদেষ্টা বলেন, কৃষক পর্যায়ে ১ কেজি চাল উৎপাদন করতে ২০ থেকে ২৫ টাকা ভর্তুকি দিচ্ছে সরকার।

অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা, পুলিশ সুপার মোসাম্মৎ ইয়াসমিন আক্তার, বিভাগীয় ও জেলা খাদ্য নিয়ন্ত্রক বিভিন্ন কর্মকর্তাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.