রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩, ২২ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

গাজায় আল জাজিরার ৫ সাংবাদিকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ছবি : সংগৃহীত

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের চালানো বোমা হামলায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার পাঁচ সাংবাদিক নিহত হয়েছেন। হামলার শিকার এই সাংবাদিকদের মধ্যে রয়েছেন আল জাজিরা আরবির জনপ্রিয় প্রতিবেদক আনাস আল শরীফ।

রোববার (১০ আগস্ট) সন্ধ্যায় গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল শিফার প্রধান ফটকের সামনে একটি তাঁবুতে বসে কাজ করছিলেন তারা। সেখানেই ইসরায়েলি বাহিনীর টার্গেটেড হামলায় ঘটনাস্থলেই নিহত হন এই পাঁচ সাংবাদিক। একই হামলায় মোট সাতজন প্রাণ হারান।

আল জাজিরা জানিয়েছে, নিহত সাংবাদিকরা হলেন— আনাস আল শরীফ (২৮), মোহাম্মদ ক্রিকেহ (সংবাদদাতা), ইব্রাহিম জাহের (ক্যামেরা অপারেটর), মোহাম্মদ নওফাল ও মোমেন আলিওয়া।

তাদের মধ্যে আনাস আল শরীফ সবচেয়ে বেশি পরিচিত ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি উত্তর গাজা থেকে রিপোর্টিং করে আসছিলেন। নিহত হওয়ার কিছু সময় আগেই তিনি সামাজিকমাধ্যম এক্স-এ পোস্ট করেছিলেন, যেখানে গাজার পূর্ব ও দক্ষিণাংশে তীব্র বোমাবর্ষণের কথা উল্লেখ করেন।

‘অবিরাম বোমাবর্ষণ…’
আনাস লিখেছিলেন, গত দুই ঘণ্টা ধরে ইসরায়েলি আগ্রাসন তীব্রতর হয়েছে। অবিরাম বোমাবর্ষণ চলছে। সঙ্গে একটি ভিডিওও শেয়ার করেছিলেন। সেই ভিডিওতে ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা যায়। কমলা আগুনে মুহূর্তের জন্য রাতের অন্ধকার আকাশ আলোকিত হয়ে উঠেছিল।

আনাসকে ঘিরে বিতর্কিত অভিযোগ
আনাস আল শরীফ নিহত হওয়ার পর ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করে, তিনি হামাসের সামরিক শাখার সঙ্গে যুক্ত ছিলেন। এমনকি ‘সুনির্দিষ্ট প্রমাণ’ থাকার কথাও জানায় তারা।

তবে এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে বিভিন্ন মানবাধিকার সংগঠন ও সাংবাদিক সংস্থা। ইউরো-মেড হিউম্যান রাইটস মনিটরের বিশ্লেষক মুহাম্মদ শেহাদা বলেন, আনাসের সহিংস কর্মকাণ্ডে জড়িত থাকার কোনো তথ্য নেই। তার কথায়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্যামেরার সামনেই কাটতো তার সময়।

২০২৪ সালের জুলাই মাসেই ইসরায়েলি বাহিনীর মুখপাত্র আভিচাই আদরাই সামাজিকমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছিলেন, যেখানে আনাসকে হামাসের সদস্য হিসেবে চিহ্নিত করার চেষ্টা করা হয়। তবে আন্তর্জাতিক সাংবাদিক সংগঠনগুলো ওই দাবিকে ‘ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে মন্তব্য করে।

কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে) এক বিবৃতিতে জানায়, আনাস আল শরীফকে ইসরায়েলি অপপ্রচারের লক্ষ্যবস্তু বানানো হয়েছিল। তারা তার নিরাপত্তা নিয়ে আগেও উদ্বেগ জানিয়েছিল।

সাংবাদিকদের নিশানা করছে ইসরায়েল?
২০২৩ সালের অক্টোবরে গাজায় হামলা শুরু করার পর থেকে ইসরায়েল নিয়মিতভাবে সাংবাদিকদের হামাস-সংশ্লিষ্ট বলে দাবি করে আসছে। তবে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর ভাষ্য, এটি মূলত সাংবাদিকদের কাজ খাটো করার একটি কৌশল।

গত প্রায় দুই বছরে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় ২০০ জনের বেশি সাংবাদিক ও গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন। এর মধ্যে আল জাজিরার একাধিক সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যরাও রয়েছেন।

সূত্র: আল জাজিরা

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

কোনো ফ্যাসিবাদি শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী
ফের ভাঙল আবু ত্বহা-সাবিকুন্নাহারের সংসার
মাকে নিয়ে কালজয়ী যত গান, জেনে নিন
বিশ্ব মা দিবস আজ
রাজনীতি নিষিদ্ধের দাবিতে উত্তাল ইডেন
নকলায় বৃদ্ধা ফুলমতির পাশে রোটারী ক্লাব অব ঢাকা পূর্বাশা
তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী থালাপতি শপথ নেবেন কাল
দাদা-দাদির কবরের পাশে সমাহিত হলেন বৃষ্টি
কুলাউড়া সীমান্ত দিয়ে ঠেলে পাঠানো ১০ বাংলাদেশিকে স্বজনদের কাছে হস্তান্তর
বিগ বসের অভিজ্ঞতা ছিল ‘ট্রমাটিক’: তানিশা
নকলায় বাসের ধাক্কায় ট্রাক্টর চালকের মৃত্যু
স্ত্রী-সন্তানদের নির্মমভাবে হত্যার পর যা করলেন ফুরকান
হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু
সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯৬ হজযাত্রী
দলীয় নেতাদের সঙ্গে আজ প্রধানমন্ত্রীর বৈঠক
শিক্ষাই হবে চীন-বাংলাদেশ সম্পর্কের সেতুবন্ধন
তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা: ট্রাম্প
‘দেশের রাজনীতিতে এখনো কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি’
আইন প্রণয়ন, বদলি বা পদায়নে সরকারের হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই
শুভেন্দু অধিকারী হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.