রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩, ২২ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

তিশার উদ্দেশে

শাওন বললেন– ‘নাটক কম করো পিও’

বিনোদন ডেস্ক

ছবি : সংগৃহীত

জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন সাম্প্রতিক সময়ে পর্দায় কম দেখা গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে সবসময় সরব। শোবিজ কিংবা রাজনীতি—বিভিন্ন ইস্যুতে নিয়মিত মতামত দেন তিনি।

এবার ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রে শেখ ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে অভিনয় করা অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাকে নিয়ে সরাসরি সমালোচনা করেছেন শাওন।

১০ আগস্ট (রবিবার) নিজের ফেসবুক পেজে তিশার একটি ভিডিও শেয়ার করেন শাওন। সেখানে তিশাকে সিনেমাটিতে অভিনয়ের অভিজ্ঞতা ও ভালোলাগার কথা বলতে দেখা যায়। ভিডিওতে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে তিশার বেশ কিছু ছবিও যুক্ত ছিল।

ভিডিও শেয়ার করে শাওন লিখেছেন, ‘এই মেয়েটাকে ছোটবেলা থেকে চিনতাম। নতুন কুঁড়িতে আমার ছোটবোনের সঙ্গে এক ব‍্যাচে ছিল, একই গানের শিক্ষকের কাছে তালিম নিয়েছে। আমার বোন আমাকে আপুনি ডাকে- এই চটপটে মেয়েটাও আপুনি ডাকতো। আর আমিও তাকে আমার বোনের মতোই দেখতাম।’

তিনি আরও লেখেন, ‘১৯৯৬ সালের জাতীয় সংসদে আমার মায়ের সহকর্মী শাহিন মনোয়ারা হক (এমপি) ওর কেমন যেন আত্মীয় ছিল (খুব সম্ভবত খালা)। তখনও প্রায়ই কমন প্ল্যাটফর্মে এই মিশুক মেয়েটার সাথে দেখা হত।

আমার পরিচালনায় ‘একলা পাখী’ ধারাবাহিকে অভিনয় করার সময় অনেকটা দিন কাছাকাছি ছিল। এফডিসির কোনো কোনো সভায় দেখতাম তৎকালীন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে “ইনু মামা ইনু মামা” ডেকে শ্রদ্ধাভরে বিভিন্ন আবদার করছে। মন্ত্রী মহোদয়ও মেয়েটাকে বেশ স্নেহ করতেন।’

‘মুজিব: একটি জাতির রূপকার’ ছবিটি এখনও দেখা হয়নি জানিয়ে শাওন পোস্টে আরও লেখেন, ‘ছবিটি দেখা হয়নি। দেখার ইচ্ছেও নেই। বাস্তব জীবনে মেয়েটার যে অভিনয় দেখলাম! শখ মিটে গেছে।’

সবশেষে হ্যাশট্যাগ দিয়ে তিশার উদ্দেশে তিনি লেখেন, ‘নাটক কম করো পিও।’

উল্লেখ্য, ভারতের খ্যাতনামা নির্মাতা শ্যাম বেনেগালের পরিচালনায় ‘মুজিব: একটি জাতির রূপকার’ মুক্তি পায় ২০২৩ সালে। শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেন আরিফিন শুভ, আর ফজিলাতুন্নেছা মুজিবের ভূমিকায় ছিলেন নুসরাত ইমরোজ তিশা। মুক্তির পর এবং বিশেষ করে শেখ হাসিনা সরকারের পতনের পর তিশাকে নানা সমালোচনার মুখে পড়তে হয়েছিল।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

কোনো ফ্যাসিবাদি শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী
ফের ভাঙল আবু ত্বহা-সাবিকুন্নাহারের সংসার
মাকে নিয়ে কালজয়ী যত গান, জেনে নিন
বিশ্ব মা দিবস আজ
রাজনীতি নিষিদ্ধের দাবিতে উত্তাল ইডেন
নকলায় বৃদ্ধা ফুলমতির পাশে রোটারী ক্লাব অব ঢাকা পূর্বাশা
তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী থালাপতি শপথ নেবেন কাল
দাদা-দাদির কবরের পাশে সমাহিত হলেন বৃষ্টি
কুলাউড়া সীমান্ত দিয়ে ঠেলে পাঠানো ১০ বাংলাদেশিকে স্বজনদের কাছে হস্তান্তর
বিগ বসের অভিজ্ঞতা ছিল ‘ট্রমাটিক’: তানিশা
নকলায় বাসের ধাক্কায় ট্রাক্টর চালকের মৃত্যু
স্ত্রী-সন্তানদের নির্মমভাবে হত্যার পর যা করলেন ফুরকান
হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু
সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯৬ হজযাত্রী
দলীয় নেতাদের সঙ্গে আজ প্রধানমন্ত্রীর বৈঠক
শিক্ষাই হবে চীন-বাংলাদেশ সম্পর্কের সেতুবন্ধন
তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা: ট্রাম্প
‘দেশের রাজনীতিতে এখনো কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি’
আইন প্রণয়ন, বদলি বা পদায়নে সরকারের হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই
শুভেন্দু অধিকারী হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.