গাজীপুরের জয়দেবপুর রেলস্টেশনে রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘পদ্মা এক্সপ্রেস’ লাইনচ্যুত হয়েছে।
আজ শনিবার রাত পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, রাজশাহী থেকে ঢাকার কমলাপুর স্টেশনের উদ্দেশে ছেড়ে আসা পদ্মা এক্সপ্রেস ট্রেন জয়দেবপুর জংশনে প্রবেশ করার সময় পয়েন্টের ভুলে ব্রডগেজ লাইনে ঢুকে ট্রেনের ইঞ্জিন আর কোচ লাইনচ্যুত হয়।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাদিরউজ্জামান বলেন, ইঞ্জিনসহ দুই-তিনটা কোচ লাইনচ্যুত হয়েছে। বর্তমানে এই জংশন দিয়ে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এছাড়াও শিববাড়ি-রাজবাড়ি সড়কে যান চলাচলও বন্ধ রয়েছে।














