রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩, ১ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

ইতিহাস গড়ে টেস্ট সিরিজ জিতল নিউজিল্যান্ড

ক্রীড়া ডেস্ক

ছবি : সংগৃহীত

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে দ্বিতীয় ও শেষ ম্যাচে ইতিহাস গড়ে জয় তুলে নিয়েছে সফরকারী নিউজিল্যান্ড। শুধু জয় বললেই ভুল হবে, স্বাগতিকদের রীতিমতো নাস্তানাবুদ করেছে কিউইরা। স্বাগতিকদের ইনিংস ও ৩৫৯ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ২-০তে সিরিজ জিতে নিয়েছে সফরকারী দল।

বুলাওয়েতে প্রথম ইনিংসে জিম্বাবুয়েকে ১২৫ রানে থামিয়ে রানের পাহাড় গড়ে নিউজিল্যান্ড। ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র ও হেনরি নিকোলসের সেঞ্চুরিতে ৩ উইকেটে ৬০১ রান তুলে ইনিংস ঘোষণা করে কিউইরা। ৪৭৬ রানের বিশাল লিড নিয়ে জয়ের পথে অনেকটা এগিয়ে যায় তারা। জবাব দিতে নেমে জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংস মাত্র ১১৭ রানেই গুটিয়ে যায়।

টেস্ট অভিষেকে মাঠে নেমেই জিম্বাবুয়েকে দুঃস্বপ্ন দেখান কিউই বোলার জাকারি ফোকস। মাত্র ৩৭ রান খরচায় শিকার করেন ৫ উইকেট। এটাই এখন নিউজিল্যান্ডের পক্ষে টেস্ট অভিষেকে সেরা বোলিংয়ের কীর্তি।

এ জয় নিউজিল্যান্ডের ইতিহাসে সবচেয়ে বড় ইনিংস ব্যবধানের জয়, আর টেস্ট ইতিহাসে তৃতীয় বৃহত্তম। তালিকার শীর্ষে আছে ইংল্যান্ডের ১৯৩৮ সালে অস্ট্রেলিয়াকে ইনিংস ও ৫৭৯ রানে হারানো, দ্বিতীয় স্থানে ২০০২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অস্ট্রেলিয়ার ইনিংস ও ৩৬০ রানের জয়।

প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেয়া কিউই পেসার ম্যাট হেনরি পুরো সিরিজজুড়ে দাপুটে পারফরম্যান্স দেখিয়েছেন। আগুনে বোলিংয়ে তিনি ১৬ উইকেট নিয়েছেন মাত্র ৯.১২ গড়ে। অসাধারণ পারফরম্যান্সে হয়েছেন সিরিজসেরা। আর ১৫৩ রানের অনবদ্য ইনিংস খেলা কনওয়ের ঝুলিতে গেছে ম্যাচসেরার পুরস্কার।

এর আগে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে জয় ছিনিয়ে নেয় সফরকারী নিউজিল্যান্ড।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ম্রো জনগোষ্ঠীর প্রথম শিক্ষার্থী য়াপাও ম্রো।
১২ বছর পর সালমানকে ‘হ্যাঁ’ বললেন প্রীতি!
‘তামিম শতভাগ দিয়ে বোর্ডকে গর্বিত করতে পারবে’
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে গ্রেপ্তার ৬৯
এনসিপির জরুরি সংবাদ সম্মেলন
প্রেমে মজেছেন সিডনি সুইনি!
সুনামগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু
হামে আরও চার শিশুর মৃত্যু
নীরবতা ভেঙে কঠিন যে হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা
আবারো হরমুজ প্রণালিতে অবরোধ জারি
‘বিগত দুই সরকারের সময় ঠিকমতো হামের টিকা না দেওয়া ক্ষমাহীন অপরাধ’
এইচএসসি ও সমমানের পরীক্ষা ২ জুলাই থেকে শুরু
সৌদি আরব পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট
বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে আজ সংবাদ সম্মেলন
হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
‘শিক্ষক নিয়োগে মেধাবীদের নির্বাচন নিশ্চিত করা হবে’
‘এই দেশ আমাদের, অন্যকেউ গড়ে দিয়ে যাবেনা’
আজ হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ইসরাইল-লেবাননের যুদ্ধবিরতিকে স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিব

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.