শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৪ মাঘ ১৪৩২, ১৮ শাবান ১৪৪৭, শীতকাল

ফয়জুল করীম বললেন

‘আ. লীগের পথ ধরে হাঁটছে বিএনপি’

কলিকাল প্রতিনিধি

ছবি : সংগৃহীত

বিএনপি এখন আওয়ামী লীগের পথেই হাঁটছে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে তারা নেই। এ মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ ফয়জুল করীম।

তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ একসময় আলেম-ওলামাদের বিরুদ্ধে যেসব স্লোগান দিত এখন বিএনপিও সে একই স্লোগান দিচ্ছে। বিএনপির গায়ে এখন অনেক ছাল। বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক জিয়ার মূল আদর্শ থেকে সরে গিয়ে তারা পরগাছার মতো বিভিন্ন ছালের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে।

ফয়জুল করীম বলেন, ৫ আগস্ট একটি ফ্যাসিবাদ দেশ থেকে বিতাড়িত হয়েছে। কিন্তু আমাদের যুদ্ধ এখনও শেষ হয়নি। আগামী সংসদ নির্বাচনে আমাদের যুদ্ধ হবে ব্যালটের মাধ্যমে। এ যুদ্ধ হবে নব্য ফ্যাসিবাদ, চাঁদাবাজ, ধর্ষক ও জালিমের বিরুদ্ধে।

তিনি আরও বলেন, দেশের মানুষ এখন দুটি ভাগে বিভক্ত হয়ে গেছে—একভাগ ইসলামপন্থী ও আরেকভাগ সাধারণ মানুষ। সব ইসলামী দলের ভোটবাক্স একটাই হবে। এর মাধ্যমে আগামীতে বাংলাদেশ একটি ইসলামের বাংলাদেশে রূপান্তরিত হবে।

মুফতি ফয়জুল করীম অপপ্রচারের ব্যাখ্যা দিয়ে বলেন, বর্তমানে একটি দল হাদিয়া ও চাঁদা—এ দুটোকে এক করে দেখাচ্ছে। তারা এ দুটির পার্থক্য বোঝে না। চাঁদা মানুষের কাছ থেকে জোর করে নেয়া হয়। অন্যদিকে, হাদিয়া মানুষ খুশি হয়ে দেয়। চাঁদা না দিলে মানুষকে নির্মমভাবে হত্যার ঘটনাও ঘটেছে। কিন্তু হাদিয়া না দিলে কাউকে কোনো কষ্টদায়ক কথা বলা হয় না।

তিনি বলেন, পিআর পদ্ধতির বাইরে কোনো জাতীয় নির্বাচন এদেশের মানুষ মেনে নেবে না। দেশের ইসলামী শক্তিগুলো ঐক্যবদ্ধভাবে কাজ করছে। স্বাধীনতার পর থেকে আমরা সোনার বাংলা, ডিজিটাল বাংলা, স্মার্ট বাংলাসহ অনেক বাংলা দেখেছি। তবে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.