জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ৪৯ জন কর্মকর্তাকে একদিনে বদলি করা হয়েছে। এর মধ্যে রয়েছেন ২৫ জন অতিরিক্ত কমিশনার ও ২৪ জন যুগ্ম কমিশনার।
বৃহস্পতিবার কাস্টমস ও ভ্যাট প্রশাসন-১ শাখার দ্বিতীয় সচিব মোহাম্মদ আবুল মনসুর স্বাক্ষরিত দুটি পৃথক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
বদলি হওয়া অতিরিক্ত কমিশনারদের মধ্যে আছেন-
মির্জা সহিদুজ্জামান, প্রমীলা সরকার, শামীমা আক্তার, মো. খায়রুল কবির লমিয়া, ড. মো. তাজুল ইসলাম, ড. মো. নেয়ামুল ইসলাম, আবুল আ’লা মো. আমিনুল ইহসান, মো. মুশফিকুর রহমান, নাহিদ নওশাদ মুকুল, মো. শহীদুল ইসলাম, মো. মিলন শেখ, মো. মিনহাজ উদ্দিন পাহলোয়ান, মো. জিয়াউর রহমান খান, মো. রুহুল আমিন, আব্দুল রশীদ মিয়া, সাধন কুমার কুন্ডু, মোছা. শাকিলা পারভীন, খোজিস্তা আখতার, মো. মাহবুব হাসান, নুসরাত জাহান, মো. বাপ্পী শাহরিয়ার সিদ্দিকী, রাকিবুল হাসান, রাফিয়া সুলতানা, রেজভী আহম্মেদ।
বদলি হওয়া যুগ্ম কমিশনাররা হলেন-
মো. ছালাউদ্দিন রিপন, শাহীনূর কবির পাভেল, সারমিন আক্তার মজুমদার, হাসনাইন মাহমুদ, জাহাঙ্গীর আলম, মো. সালাউদ্দিন রিজভী, মো. মিজানুর রহমান, মো. পায়েল পাশা, মো. নূর উদ্দিন লিমন, তাহমিনা আক্তার পলি, মো. শাকিল খন্দকার, স্নিগ্ধা বিশ্বাস, লুবনা ইয়াসমীন, মো. নাহিদুন্নবী, মো. খায়রুল আলম, নিতীশ বিশ্বাস, চপল চাকমা, সুশান্ত পাল, মো. রিয়াজুল ইসলাম, মো. পারভেজ রেজা চৌধুরী, অথেলা চৌধুরী, মো. সানোয়ারুল কবির, কাজী ইরাজ ইশতিয়াক ও ছৈয়দুল আলম।








