রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩, ২২ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

শেহজাদকে নিয়ে

শাকিবের কাছে গেলেন বুবলী!

বিনোদন প্রতিনিধি

ছবি : সংগৃহীত

বাংলাদেশ ও ভারতের চলচ্চিত্রে তুমুল ব্যস্ততা শাকিব খানের। ব্যস্ততা রয়েছে ব্যবসা নিয়েও। তারপরও দুই সন্তানকে সময় দেন এ মেগাস্টার। বর্তমানে ‘তাণ্ডব’ সিনেমার প্রচারে যুক্তরাষ্ট্রে রয়েছেন তিনি। সেখানে ছবির প্রচারণার পাশাপাশি ব্যক্তিগত কাজও রয়েছে তার।

গত ১৩ জুলাই যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়েন শাকিব খান। এর সপ্তাহ দুই পর ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে সন্তানের বাবার কাছে উড়াল দিয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী।

জানা গেছে, কয়েক সপ্তাহ সেখানেই অবস্থান করবেন বুবলী ও তার সন্তান। এ সময়ে প্রয়োজনীয় কিছু কাগজপত্রের কাজ সেরে নিতে চান বুবলী- তাই এ সফর। শেহজাদ ও বুবলীর যুক্তরাষ্ট্রে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন শাকিব খান। এক গণমাধ্যমে তিনি বলেছেন, শেহজাদের মা জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রে আসছে। শেহজাদের কিছু দরকারি কাজ আছে, তার মায়েরও আছে। যেহেতু আমি এখন এখানে, বাবা-ছেলে মিলে কিছুটা সময় একসঙ্গে কাটাতে পারব। সব সময় তো কাজের ব্যস্ততায় সন্তানদের সময় দেয়া হয় না, এবার চেষ্টা করব শেহজাদকে কিছু সুন্দর স্মৃতি উপহার দিতে।

তিনি আরও বলেন, শেহজাদকেও সেভাবেই সময় দিব, যেমনটা এর আগে এখানে আব্রামকেও সময় দিয়েছিলাম। সবার কাছে আমি প্রিয় তারকা হলেও আব্রাহাম ও শেহজাদের কাছে আমি তাদের বাবা।

এর দুই বছর আগেও শাকিব খান একই রকম অনুভূতির কথা বলেছিলেন। তখন বলেছিলেন, আব্রাহামকে নিয়ে যুক্তরাষ্ট্রে সময় কাটিয়েছি, এখন শেহজাদের সঙ্গেও সেটা করতে চাই। আমার দুই সন্তানের প্রতিই রয়েছে সমান ভালোবাসা।

উল্লেখ্য, শাকিব খানের দুই ছেলে। অপু বিশ্বাসের সঙ্গে তার প্রথম সন্তান আব্রাম খান জয়, আর শবনম বুবলীর সঙ্গে দ্বিতীয় সন্তান শেহজাদ খান বীর। আব্রাম জন্ম নেয় ২০১৬ সালে কলকাতায়, আর শেহজাদ ২০২০ সালে যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

কোনো ফ্যাসিবাদি শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী
ফের ভাঙল আবু ত্বহা-সাবিকুন্নাহারের সংসার
মাকে নিয়ে কালজয়ী যত গান, জেনে নিন
বিশ্ব মা দিবস আজ
রাজনীতি নিষিদ্ধের দাবিতে উত্তাল ইডেন
নকলায় বৃদ্ধা ফুলমতির পাশে রোটারী ক্লাব অব ঢাকা পূর্বাশা
তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী থালাপতি শপথ নেবেন কাল
দাদা-দাদির কবরের পাশে সমাহিত হলেন বৃষ্টি
কুলাউড়া সীমান্ত দিয়ে ঠেলে পাঠানো ১০ বাংলাদেশিকে স্বজনদের কাছে হস্তান্তর
বিগ বসের অভিজ্ঞতা ছিল ‘ট্রমাটিক’: তানিশা
নকলায় বাসের ধাক্কায় ট্রাক্টর চালকের মৃত্যু
স্ত্রী-সন্তানদের নির্মমভাবে হত্যার পর যা করলেন ফুরকান
হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু
সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯৬ হজযাত্রী
দলীয় নেতাদের সঙ্গে আজ প্রধানমন্ত্রীর বৈঠক
শিক্ষাই হবে চীন-বাংলাদেশ সম্পর্কের সেতুবন্ধন
তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা: ট্রাম্প
‘দেশের রাজনীতিতে এখনো কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি’
আইন প্রণয়ন, বদলি বা পদায়নে সরকারের হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই
শুভেন্দু অধিকারী হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.