রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩, ২২ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

আগামীকালের মধ্যে দলগুলোর কাছে যাবে ‘জুলাই সনদের’ খসড়া : ড. আলী রীয়াজ

কলিকাল প্রতিনিধি

ছবি : সংগৃহীত

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ জানিয়েছেন, চলমান সংলাপের অংশ হিসেবে প্রণীত ‘জুলাই সনদের’ খসড়া আগামী সোমবারের (২৮ জুলাই) মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের কাছে পাঠানো হবে।

রোববার (২৭ জুলাই) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের শুরুতে এ কথা জানান তিনি।

বৈঠকে ড. আলী রীয়াজ বলেন, “রাষ্ট্র পরিচালনার মূলনীতি, নাগরিক অধিকার সম্প্রসারণ এবং পুলিশের ওপর রাজনৈতিক নিয়ন্ত্রণের বিষয়ে একটি পৃথক কমিশন গঠনের প্রস্তাব নিয়ে আজকের আলোচনা হচ্ছে। পাশাপাশি যেসব বিষয়ে এখনো ঐকমত্য হয়নি, সেগুলোকেও আলোচনার মধ্যে আনা হয়েছে।”

তিনি জানান, “২০টি আলোচ্য বিষয়ের মধ্যে ইতোমধ্যে ১০টিতে দলগুলোর মধ্যে নোট অব ডিসেন্টসহ একমত সৃষ্টি হয়েছে। সাতটি ইস্যু এখনো আলোচনাধীন এবং বাকি তিনটির জন্য নতুন প্রস্তাব উত্থাপন করা হবে।”

নাগরিক অধিকার সম্প্রসারণের ব্যাপারে সব দলই ইতিবাচক মনোভাব দেখিয়েছে বলে মন্তব্য করেন তিনি। বলেন, “সোমবারের মধ্যেই জাতীয় সনদের খসড়া দলগুলোর কাছে পৌঁছে দেওয়া হবে। এরপর সনদে স্বাক্ষরের জন্য সময় নির্ধারণ করা হবে।”

এছাড়া তিনি বলেন, “৩১ জুলাইয়ের মধ্যে মৌলিক সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান আলোচনা শেষ করতে চায় কমিশন।”

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

হান্টা ভাইরাস নিয়ে বিশ্বব্যাপী আতঙ্ক
পুলিশ বাহিনীর যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে
শিক্ষকদের এপ্রিলের বেতন নিয়ে সুখবর দিল মাউশি
হামে মৃত্যু হওয়া শিশুদের পরিবারকে ২ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে রিট
৩৮৬ রানে অলআউট পাকিস্তান
কোনো ফ্যাসিবাদি শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী
ফের ভাঙল আবু ত্বহা-সাবিকুন্নাহারের সংসার
মাকে নিয়ে কালজয়ী যত গান, জেনে নিন
বিশ্ব মা দিবস আজ
রাজনীতি নিষিদ্ধের দাবিতে উত্তাল ইডেন
নকলায় বৃদ্ধা ফুলমতির পাশে রোটারী ক্লাব অব ঢাকা পূর্বাশা
তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী থালাপতি শপথ নেবেন কাল
দাদা-দাদির কবরের পাশে সমাহিত হলেন বৃষ্টি
কুলাউড়া সীমান্ত দিয়ে ঠেলে পাঠানো ১০ বাংলাদেশিকে স্বজনদের কাছে হস্তান্তর
বিগ বসের অভিজ্ঞতা ছিল ‘ট্রমাটিক’: তানিশা
নকলায় বাসের ধাক্কায় ট্রাক্টর চালকের মৃত্যু
স্ত্রী-সন্তানদের নির্মমভাবে হত্যার পর যা করলেন ফুরকান
হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু
সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯৬ হজযাত্রী
দলীয় নেতাদের সঙ্গে আজ প্রধানমন্ত্রীর বৈঠক

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.