রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। এছাড়া বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ১৭১ জন।
সোমবার (২১ জুলাই) রাতে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
বার্ন ইনস্টিটিউটে আইসিইউতে ৭ শিশু, গুরুতর দগ্ধ ১২বার্ন ইনস্টিটিউটে আইসিইউতে ৭ শিশু, গুরুতর দগ্ধ ১২
এছাড়া বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া আহতদের সংখ্যাও জানিয়েছে আইএসপিআর।
১. কুয়েত মৈত্রী হাসপাতাল: আহত ৮ জন।
২. জাতীয় বার্ন ইনস্টিটিউট: নিহত ২, আহত ৭০ জন।
৩. ঢাকা মেডিকেল: নিহত ১,আহত ৩।
৪. সিএমএইচ-ঢাকা: নিহত ১২,আহত ১৭।
৫. কুর্মিটোলা জেনারেল হাসপাতাল: নিহত ২,আহত ১।
৬. উত্তরার লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে : নিহত ২,আহত ১১।
৭. উত্তরা আধুনিক হাসপাতাল: নিহত ১,আহত ৬০।
৮. উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল: আহত ১।
এর আগে সোমবার দুপুর ১টা ১৮ মিনিটের দিকে উত্তরার দিয়াবাড়ীর মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর এফ-7 বিজেআই মডেলের প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায়।








