রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় প্রশিক্ষণ বিমানটির ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির এখনো বেঁচে আছেন। তাকে দ্রুত একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত বিমান বাহিনীর একজন সদস্য গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করে। এরপর কিছুক্ষণের মধ্যেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পাশে এটি বিধ্বস্ত হয়।
বিমান বাহিনীর ঐ সদস্য জানান, ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির এখনো বেঁচে আছেন। তার পালস পাওয়া গেছে। তৌকিরকে হেলিকপ্টার এমআই ১৭-তে করে রাজধানীর একটি হাসপাতালের সিসিইউ-তে ভর্তি করা হয়েছে।








