বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩, ১১ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

আজ শহিদ মীর মুগ্ধ-এর প্রথম শাহাদাৎবার্ষিকী

কলিকাল প্রতিনিধি

ছবি : সংগৃহীত

আজ শুক্রবার (১৮ জুলাই) খুলনা বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ-এর প্রথম শাহাদাৎবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে ‘জুলাই গণঅভ্যুত্থান ও শহিদ মীর মুগ্ধ স্মরণসভা’ অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান ও ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী। সভাপতিত্ব করেন ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত। স্বাগত বক্তব্য রাখেন গণিত ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মো. আজমল হুদা।

সভায় বক্তারা বলেন, সুস্পষ্ট পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে জুলাই আন্দোলনের সূচনা হয়েছিল, যা পরবর্তীতে এক গণঅভ্যুত্থানে রূপ নেয়। এই অভ্যুত্থানে অসংখ্য ছাত্র-জনতা শহিদ হন। নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে তারা জীবন উৎসর্গ করেছেন। তাদের সেই স্বপ্ন বাস্তবায়ন করাই আমাদের দায়িত্ব।

বক্তারা বলেন, যারা এই অভ্যুত্থানে শহিদ হয়েছেন, তাদের মর্যাদা রক্ষা করতে হবে এবং দ্রুততম সময়ের মধ্যে খুনিদের বিচারের আওতায় আনতে হবে।

বক্তারা আরও বলেন, গত বছর এই দিনে আমরা মীর মুগ্ধকে হারিয়েছি। জুলাই আন্দোলনে তাঁর আত্মত্যাগ দেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। মীর মুগ্ধ আজকের তরুণ প্রজন্মের জন্য এক উজ্জ্বল অনুপ্রেরণার প্রতীক। তাঁর স্মৃতি রক্ষায় খুলনা বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়িত হয়েছে। ভবিষ্যতেও আরও কিছু উদ্যোগ বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এখন থেকে ১৮ জুলাই খুলনা বিশ্ববিদ্যালয়ে ‘শহিদ মীর মুগ্ধ দিবস’ হিসেবে পালিত হবে, যা ইতোমধ্যে সিন্ডিকেটে অনুমোদিত হয়েছে।

স্মরণসভায় শিক্ষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন আইন স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর শেখ মাহমুদুল হাসান, এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. ইয়াছিন আলী, নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. আশিক উর রহমান, ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক আবুল বাশার।

স্মৃতিচারণ করেন শহিদ মীর মুগ্ধ’র বন্ধু মো. জাকিরুল ইসলাম, জুলাই আন্দোলনে দৃষ্টিশক্তি হারানো নর্দান ইউনিভার্সিটির শিক্ষার্থী আব্দুল্লাহ শাফিল। অভ্যুত্থানের প্রেক্ষাপট ও নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন জুলাই আন্দোলনের সক্রিয় কর্মী খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মিনহাজুল আবেদিন সম্পদ, আল শাহরিয়ার, আয়মান আহাদ, সৈয়দ মো. রুম্মান, শামীম। আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের অফিসার্স কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক এস এম মোহাম্মদ আলী।

এর আগে বিকাল সাড়ে তিনটায় গণিত ডিসিপ্লিনে ‘শহিদ মীর মুগ্ধ স্মৃতি কর্নার’ এবং ‘শহিদ মীর মুগ্ধ পানি কর্নার’ উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম।

এছাড়া বাদ জুম্মা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে শহিদ মীর মুগ্ধসহ সকল শহিদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের মন্দিরে শহিদ মীর মুগ্ধসহ সকল শহিদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম চার বছরের মধ্যে সর্বোচ্চ
বিরোধী দলীয় এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
বাজেটে চাপ পড়ার কোনো সম্ভাবনা নেই: প্রধানমন্ত্রী
৮ মে মুক্তি পাচ্ছে থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়কন’
পারমাণবিক শক্তি ব্যবহারে ৩৩তম দেশ বাংলাদেশ
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল
জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং
আমরা মানবিক রাষ্ট্র গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী
কোস্ট গার্ডের বহরে হেলিকপ্টার যুক্ত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
মার্কিন অবরোধ ডিঙিয়ে তেল রপ্তানি করছে ইরান
“রক্তদানে আমরা শেরপুর” সংগঠনের নকলা কমিটি গঠন: সভাপতি সোহাগ, সম্পাদক সজিব
মেয়েদের স্নাতক পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার ঘোষণা প্রধানমন্ত্রীর
প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
মা-বোনদের এলপিজি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচসহ টিভিতে আজকের খেলা
রাশিয়া পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি
‘জরুরি সেবায় জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে’
হাম ও এর উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু
ফের শাহবাগে শিক্ষক-পুলিশ মুখোমুখি
প্রশ্নপত্র ফাঁসের গুজবে কান দেবেন না: শিক্ষামন্ত্রী

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.