ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরাইলি বর্বর হামলায় একদিনে আরো অন্তত ১১০ জন প্রাণ হারিয়েছেন। শনিবার (১২ জুলাই) দিনভর বিভিন্ন স্থানে চালানো হামলায় এই নিহতের ঘটনা ঘটে। আলজাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিতর্কিত মানবাধিকার সংস্থা গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) ত্রাণ বিতরণ কেন্দ্রে ইসরাইলি সেনাদের গুলিতে গাজায় অন্তত ৩৪ জন নিহত হয়েছেন। নিহতেরা ত্রাণ আনতে গিয়েছিলেন।
এছাড়াও, ঘনবসতিপূর্ণ আল-শাতি শরণার্থী শিবিরে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এতে সেখানে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে। নিহতের মধ্যে অনেক শিশু রয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে ভীতিকর পরিবেশ দেখা গেছে।
সূত্র : আল-জাজিরার।









