বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২, ১৯ জমাদিউস সানি ১৪৪৭, হেমন্তকাল

আ.লীগের খুনের দায় যেমন হাসিনার ওপর বর্তায় তেমনি বিএনপির দায় তারেক রহমানের ঘাড়ে : সারজিস

কলিকাল ডেস্ক

ছবি : সংগৃহীত

রাজধানীর মিডফোর্ড এলাকায় চাঁদা না দেওয়ায় যুবদলের নেতাকর্মীদের হাতে এক ব্যবসায়ীর খুনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে উদ্দেশ করে বলেন, আওয়ামী লীগের খুনের দায় যেমন শেখ হাসিনার ওপর বর্তায়, তেমনি বিএনপি, যুবদল, ছাত্রদলের করা খুনের দায়ও আপনার ঘাড়ে বর্তায়।

শুক্রবার (১১ জুলাই) নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে সারজিস আলম এসব কথা বলেন।

স্ট্যাটাসে তিনি লেখেন, ‘আপনার দলের নেতাকর্মী নামধারী কতিপয় নরপিশাচকে সামলান, জনাব তারেক রহমান। আওয়ামী লীগের খুনের দায় যেমন শেখ হাসিনার ওপর বর্তায়, তেমনি বিএনপি, যুবদল, ছাত্রদলের করা খুনের দায়ও আপনার ঘাড়ে বর্তায়।’

এই বর্বরতাকে ‘আইয়ামে জাহেলিয়ার’ সময়ের বর্বরতার সঙ্গে তুলনা করে সারজিস লেখেন, ‘মিডফোর্ড হাসপাতালের পাশে একজন ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা এবং তার লাশ ঘিরে বুনো উল্লাস—এই দৃশ্য কল্পনা করাও কষ্টকর। এমন ঘটনা বাংলাদেশের মানুষকে গভীরভাবে নাড়া দিয়েছে।’

জুলাই বিপ্লবের চেতনার প্রসঙ্গ টেনে তিনি লেখেন, ‘এই জন্য তো বাংলাদেশের মানুষ জুলাই বিপ্লব করে নাই। আগের দিন আর নাই, জনাব। এই প্রজন্ম হয়তো ছাড় দিতে পারে, তবে ছেড়ে দেবে না। কোনো খুনিকে না, কোনো বর্বরতাকে না।’

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.