বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২, ১৫ রমজান ১৪৪৭, বসন্তকাল

এসএসসির ফলাফল রিভিউ : যেভাবে আবেদন করা যাবে

শিক্ষা প্রতিবেদক

ছবি : সংগৃহীত

২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আগের বছরের তুলনায় এবার ফলাফলে বড় ধরনের ধস নেমেছে—অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা প্রায় দ্বিগুণ। ২০২৪ সালে যেখানে ফেল করেছে ১৭.৯৬ শতাংশ, এবার তা বেড়ে দাঁড়িয়েছে ৩২.৫৫ শতাংশে। পাশাপাশি কমেছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও—২০২৪ সালে জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৮২ হাজার ১২৯ জন, ২০২৫ সালে তা নেমে এসেছে ১ লাখ ৩৯ হাজার ৩২ জনে।

তবে যারা নিজেদের ফলাফল নিয়ে সংশয় বা অসন্তোষ প্রকাশ করছেন, তাদের জন্য রয়েছে পুনঃনিরীক্ষার সুযোগ। খাতা রিভিউয়ের জন্য আবেদন করা যাবে শুধুমাত্র টেলিটক মোবাইল নম্বর ব্যবহার করে।

মোবাইল অপারেটর থেকে এসএমএসের মাধ্যমে ফল জানতে হলে লিখতে হবে —

SSC <স্পেস> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> বছর, এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। উদাহরণস্বরূপ- ঢাকা বোর্ডের জন্য হবে ‘SSC DHA 123456 2025’। আর বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের জন্য বোর্ড কোড হবে MAD এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের জন্য TEC।

ইন্টারনেটের মাধ্যমে ফলাফল জানার জন্য ভিজিট করতে হবে — www.educationboardresults.gov.bd

অন্যদিকে, ফলাফল প্রকাশের পর যদি কোনো শিক্ষার্থী তার খাতা পুনঃনিরীক্ষার আবেদন করতে চায়, তবে সেটিও করা যাবে টেলিটক মোবাইল নম্বর ব্যবহার করে। এজন্য মোবাইলে টাইপ করতে হবে— RSC <স্পেস> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> বিষয় কোড এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। একাধিক বিষয়ের কোড লিখতে হলে কমা (,) দিয়ে আলাদা করতে হবে। যেমন— ১০১,১০২।

আর পুনঃনিরীক্ষার আবেদন গ্রহণ শুরু হবে ১১ জুলাই থেকে, চলবে ১৭ জুলাই পর্যন্ত। প্রতিটি বিষয়ের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা।

টেলিটকের ওয়েবসাইটে (www.teletalk.com.bd) ফলাফল ও পুনঃনিরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

আমিরাতে আটকে পড়া ২৭ জন ফ্লাইট ক্রুকে দেশে ফিরিয়ে এনেছে ইউএস-বাংলা
নতুন গভর্নরের নিয়োগ বাতিলের দাবি টিআইবির
বিদ্যুৎ ব্যবহারে আরও সাশ্রয়ী হতে পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী
ইরানের পুরো আকাশসীমা দখলে নিচ্ছে ইসরায়েল
নেপালে নির্বাচন আজ
গত ছয়দিনে মোট ২১০টি ফ্লাইট বাতিল
এনসিপির সঙ্গে মার্কিন সহকারীর বৈঠক স্থগিত
‘সংবিধান অনুযায়ী বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ শেষ হয়নি’
কুয়েতে ড্রোন হামলায় ডুবল তেলবাহী ট্যাংকার
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদ সভা অনুষ্ঠিত
ইরানকে হামলা বন্ধের আহ্বান জানাল আরব লীগ
দুবাইয়ে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি দেশে ফিরেছে
মার্কিন সিনেটে যুদ্ধবিরোধী প্রস্তাব নাকচ
ইসরায়েলে ধেয়ে আসছে ইরানি মিসাইলের নতুন বহর
মধ্যপ্রাচ্যের ভয়ারহতা জানালেন এশা
মামলা তুলে নিতে চাপ প্রয়োগ করা হচ্ছে!
মার্কিন হামলায় ইরানি যুদ্ধজাহাজডুবি, নিহত ৮০
দেশে ফিরেছেন আলোচিত তিথি
জনগণের ম্যান্ডেটের প্রতি সরকার শ্রদ্ধাশীল: তথ্যমন্ত্রী
বিশ্বকাপে ইরানের খেলা নিয়ে যা বললেন ট্রাম্প

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.