বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২, ২১ রমজান ১৪৪৭, বসন্তকাল

সালাহউদ্দিন বললেন

‘বিএনপি কি পাঁচ নম্বর দল? সবার আগে তারা গিয়ে বসে পড়ে?’

কলিকাল প্রতিনিধি

ছবি : দৈনিক কলিকাল

রাষ্ট্র সংস্কারের মৌলিক বিষয়গুলোতে ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে ঐকমত্য কমিশনের বৈঠক শেষে সিরিয়াল নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (১০ জুলাই ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় ধাপের সংলাপের ১১তম দিনের অধিবেশন শেষে এ ঘটনা ঘটে।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কে আগে কথা বলবেন—এ সিরিয়াল নিয়ে তৈরি হয় বিভ্রান্তি। প্রথমে কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ ব্রিফ করেন। এরপর বক্তব্য দিতে শুরু করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তার পাশেই তখন দাঁড়িয়ে ছিলেন সালাহউদ্দিন আহমেদ।

জোনায়েদ সাকির পরপরই সংবাদ সম্মেলনে বসেন ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন। তাকে বক্তব্য দিতে দেখে বিএনপির যুগপৎ আন্দোলনের শরিক এনপিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ পাশ থেকে সালাহউদ্দিনকে বসার আহবান জানান। কিন্তু ততক্ষণে আশরাফ আলী তার বক্তব্য শুরু করে দেন।

এ সময় বিরক্ত হয়ে সালাহউদ্দিন মন্তব্য করেন, পীর সাহেবকে কেউ ডিস্টার্ব কইরেন না। পরে ক্ষুব্ধ হয়ে তিনি সংবাদ সম্মেলনে না গিয়েই কক্ষ ত্যাগ করেন ও নিজের গাড়ির সামনে চলে যান।

সাংবাদিকরা তাকে আবারও সংবাদ সম্মেলনে আসার অনুরোধ জানালে তিনি বলেন,

“এখানে তো তোমরা সিরিয়ালই দিচ্ছ না, ছোট ছোট দল বসে পড়ে—এটা কোনো কথা? আমি চলে যাচ্ছি।”

আহবান অব্যাহত থাকলে তিনি আরও কড়া সুরে বলেন,

“বিএনপি কি পাঁচ নম্বর দল? পাঁচ নম্বরে গিয়ে কথা বলতে হবে?”

শেষ পর্যন্ত দলের নেতাকর্মী ও সাংবাদিকদের আহবানে সাড়া দিয়ে সালাহউদ্দিন আহমেদ সংবাদ সম্মেলন কক্ষে ফিরে যান ও সিপিবির সাধারণ সম্পাদক রুহীন হোসেন প্রিন্সের পাশে গিয়ে বসেন। প্রিন্স তখন হেসে বলেন, আমি তো মনে করেছি আপনি চলে গেছেন।

জবাবে সালাহউদ্দিন বলেন– “এটা কোনো কথা! বিএনপি কি পাঁচ নম্বর দল? সবার আগে তারা গিয়ে বসে পড়ে?”

এরপর জামায়াতে ইসলামীর প্রতিনিধি হামিদুল ইসলাম আজাদ সংবাদ সম্মেলন শুরু করলে উপস্থিত সাংবাদিকরা সালাহউদ্দিনকে আবারও বক্তব্য দেয়ার অনুরোধ জানান। তখন এলডিপির সাধারণ সম্পাদক হাসান সারওয়ার্দী ও গণঅধিকার পরিষদের নেতা শাকিল উজ্জামান পাশে দাঁড়ান ও সালাহউদ্দিন অবশেষে বক্তব্য শুরু করেন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন মামুনুল হক
প্রধানমন্ত্রীর সাথে এবি পার্টির চেয়ারম্যানের সাক্ষাৎ
প্রাথমিক বৃত্তি পরীক্ষার নতুন নীতিমালা জারি
হরমুজে মাইন বসাচ্ছে ইরান, ট্রাম্পের হুঁশিয়ারি
স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে ধর্ষণ, তিনজনের মৃত্যুদণ্ড
স্পিকার-ডেপুটি স্পিকারের শপথ পড়াবেন রাষ্ট্রপতি: সালাহউদ্দিন
পাকিস্তানের বিপক্ষে রেকর্ড জয় বাংলাদেশের
মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সংকটে ৩৯১ ফ্লাইট বাতিল
হাইপারসনিক ছাড়াও ৩ ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
হত্যা ও ধর্ষণের হুমকি, জিডি করলেন তিথি
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নতুন এমডি বাছির জামাল
চ্যাম্পিয়ন্স লিগে নিউক্যাসেলের সাথে ড্র বার্সেলোনার
আই হ্যাভ অ্যা প্ল্যান: ট্রাম্প
রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের
সংসদে আসেন, তারপর গণভোটের বিষয়ে সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী
খাদ্যসামগ্রী ও জরুরি ওষুধসহ কয়েক টন ত্রাণ সামগ্রী ইরানে পাঠিয়েছে আজারবাইজান
ইরান যুদ্ধে নতুন বার্তা আমিরাতের
ঢাবিতে পিটিয়ে হত্যা: ২২ আসামিকে গ্রেপ্তারে পরোয়ানা
ম্যানেজিং কমিটি সভাপতি পদের জন্য স্নাতক পাসের শর্ত বাতিল
ট্রাম্পের বক্তব্যের পর তেলের দামে সুখবর

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.